logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. নিউইয়র্কের ‘ওজন পার্ক’ এলাকায় এ পর্যন্ত ৮ বাংলাদেশি খুন

নিউইয়র্কের ‘ওজন পার্ক’ এলাকায় এ পর্যন্ত ৮ বাংলাদেশি খুন

প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২২, ৮:১৭:১২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অপরাধের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাংলাদেশি অধ্যুষিত ‘ওজন পার্ক’ এলাকা। এই ওজন পার্ক এলাকায় এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশিকে খু্ন করেছে দুর্বৃত্তরা। ওজন পার্কে আহাদ আলী নামের প্রথম বাংলাদেশি খুন হয়েছিলেন ৯০-এর দশকে এবং সর্বশেষ খুনের ঘটনাটি ঘটে বুধবার ৯ জানুয়ারি। এসব ঘটনায় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

গত বুধবার কুইন্স ও ব্রুকলিনের সীমান্তবর্তী ওজন পার্ক এলাকায় রাত ১২টার দিকে গ্লেনমোর এভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটে বন্দুকধারীর গুলিতে এক প্রবাসী বাংলাদেশি মোদাসসার খন্দকার (৩৬) দুর্বৃত্তের গুলিতে নিহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দুকধারীর গুলিতে আহত মোদাসসারকে দ্রুত স্থানীয় জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় একজন প্রতিবেশী বলেছেন নিউইয়র্কে এ ধরনের হিংসাত্মক অপরাধ নিয়মিতভাবে ঘটছে।

মোদাসসার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বাড়ির কাছে পার্কিলটে হোন্ডা সিভিআর গাড়িটি পার্ক সময় অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়ির চাবি চেয়ে বসেন। তিনি চাবি দিতে অস্বীকার করলে কথাকাটাকাটির একপর্যায়ে তার মাথায় গুলি করে। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত খন্দকার মোদাসসারের গ্রামের বাড়ি মানিকগঞ্জ বলে জানা গেছে। তিনি ওজন পার্কের ২০০ ফরবেল স্ট্রিটের বাসায় মা, স্ত্রী ও ৪ বছরের সন্তান নিয়ে বাস করতেন।

২০১৬ সালের ১৩ আগস্ট ওজন পার্ক এলাকায় গ্লেনমোর এভেন্যুর আল ফোরকান জামে মসজিদে জোহরের নামাজ শেষে ইমাম আলাউদ্দিন আকঞ্জি ও মুয়াজ্জিন তারা মিয়া বাড়ি ফেরার সময় অজ্ঞাত এক দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় মসজিদের ইমাম আলাউদ্দিন আকঞ্জি। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুয়াজ্জিন তারা মিয়া। ২০১৪ সালে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলামকে। এছাড়াও ওজন পার্ক এলাকায় আরও দুই বাংলাদেশি দুর্বৃত্তের হামলার শিকার হয়ে খুন হন। এরা হলেন শিবলি ও সাদ উদ্দিন। ওজন পার্ক এলাকায় বাংলাদেশিরা আশির দশক থেকে বসতি শুরু করেন। ওই সময় ওজন পার্কে সিলেট অঞ্চলের লোকজন বেশি ছিলেন। নব্বইয়ের দশক থেকে সব অঞ্চলের বাংলাদশিরা ওজন পার্কে ব্যাপক সংখ্যায় বসবাস শুরু করেন।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top