logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. শাল্লার ইউএনও মুক্তাদিরকে স্ট্যান্ড রিলিজ

শাল্লার ইউএনও মুক্তাদিরকে স্ট্যান্ড রিলিজ

প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২২, ৯:৪৩:১১

সুনামগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ, উপজেলা পরিষদের দোকান নির্মাণ, ভূমি অফিসে নামজারি, জলমহাল ইজারা ও হাওড় রক্ষা বাঁধের কাজে দুর্নীতিসহ নানা অভিযোগের দায়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মুক্তাদির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে তাকে প্রত্যাহার করা হয়। বর্তমানে দিরাই উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার অরূপ রতন সিংকে শাল্লার ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

জানা যায়, ২০২১ সালের মার্চে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক দফায় দফায় তদন্ত করেন। তদন্তে দুর্নীতির প্রমাণও মিলে। এছাড়া ভূমি অফিসে নামজারি, জলমহাল ইজারা, বাজার ভিটি বন্দোবস্তর নামে অতিরিক্ত টাকা উত্তোলনের অসংখ্য অভিযোগ উঠে ইউএনও আল মুক্তাদিরের বিরুদ্ধে।

গত সোমবার হাওর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ এনে উপজেলার ৪ ইউনিয়নের চেয়ারম্যান জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার তদন্ত কমিটি অভিযোগের তদন্ত করতে শাল্লায় যান এবং জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার দিনভর অভিযোগকারীদের উপস্থিতিতে শাল্লা ইউএনও কার্যালয়ে তদন্ত সম্পাদন করেন। এরপরই রাতে জানা যায় শাল্লার ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, চলমান দুর্নীতির জন্য নয়, বিশেষ করে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির দায়ে তাকে প্রত্যাহার করা হয়েছে।

এ ব্যাপারে শাল্লার ইউএনও আল মুক্তাদিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, শাল্লার ইউনওকে শাল্লা থেকে রিলিজ করে ঢাকায় নেওয়া হয়েছে। দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরূপ রতন সিংহকে শাল্লার ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top