logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. দেশে একদিনে শনাক্ত আরও ৫১২ জন

দেশে একদিনে শনাক্ত আরও ৫১২ জন

প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২১, ৮:১৫:২৫

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে বছরের শেষ দিনে নতুন শনাক্ত তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। পাশাপাশি বেড়েছে শনাক্তের হার, তবে কমেছে মৃত্যু।

শুক্রবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (বৃহ্স্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫১২ জন, গতকাল তা ৫০৯ জন। এসময়ে রোগী শনাক্তের হার বেড়ে হয়েছে দুই দশমিক ৭৪ শতাংশ, গতকাল শনাক্তের হার ছিল দুই দশমিক ২৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন, গতকাল সাতজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৫১২ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন আর মারা যাওয়া দুইজনকে নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৮ হাজার ৭২ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯০ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৫২২টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৬৭৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৪ লাখ ৯১ হাজার ৪৮৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮০ লাখ ১৯ হাজার ৭৫৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৭৩০টি।

দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনের মধ্যে একজন পুরুষ আর একজন নারী। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৫৭ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ১১৫ জন।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন আর আরেকজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের আর বাকি একজন খুলনা বিভাগের। তাদের দুইজনের মৃত্যুই হয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

জাতীয় এর আরও খবর
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে

ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান

নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

সর্বশেষ সংবাদ

রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top