logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বাংলাদেশে সন্ত্রাসবাদ কমেছে: মার্কিন রিপোর্ট

বাংলাদেশে সন্ত্রাসবাদ কমেছে: মার্কিন রিপোর্ট

প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:৪৬:২৬

২০২০ সালে সারা বিশ্বে সন্ত্রাসবাদ ১৫ শতাংশ বৃদ্ধি পেলেও বাংলাদেশে আগের থেকে কমেছে। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০২০’ এ বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসবাদ কমার পাশাপাশি এ সংক্রান্ত তদন্ত ও গ্রেফতার বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এ রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে সারা বিশ্বে মোট সন্ত্রাসবাদী হামলার সংখ্যা হচ্ছে ১০ হাজার ১৭২টি। যা আগের বছর ছিল ৮ হাজার ৮৭২টি। ২০২০ সালে এসব হামলায় হতাহতের সংখ্যা হচ্ছে ২৯ হাজার ৩৮৯ জন যা আগের বছরে ছিল ২৬ হাজার ২৭৩ জন।

প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশে মোট তিনটি সন্ত্রাসী হামলা হয় এবং ওই ঘটনাগুলোতে কেউ নিহত হয়নি। এরমধ্যে ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণ এবং নওগাঁ জেলায় ৩১ জুলাই একটি হিন্দু মন্দিরে হামলা হয়। আইসিস এর দায় স্বীকার করে। এছাড়া ২৪ জুলাই ঢাকায় পুলিশ মোটরসাইকেলে একটি ছোট বোমা পাওয়া যায় কিন্তু পরে পরীক্ষা করে দেখা যায় সেটি ছিল নকল বোমা। চট্টগ্রামের হামলায় দুইজন পুলিশ ও একজন বেসামরিক নাগরিক আহত হয় কিন্তু নওগাঁর ঘটনায় কেউ আহত হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশে মোট ছয়টি হামলা হয় যার সবগুলোর দায় আইসিস স্বীকার করে। এরমধ্যে পাঁচটি ছিল পুলিশের উপর হামলা আর অপরটি ছিল খুলনায় আওয়ামী লীগ অফিসে বোমা বিস্ফোরণ।

মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) গোটা বছর জুড়ে উগ্রবাদ দমন ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া বিদেশি সন্ত্রাসী গ্রেফতার, তদন্ত ও সমাজে পুলিশি তৎপরতা বৃদ্ধির জন্য কাজ করেছে।

বিদেশে বাংলাদেশি সন্ত্রাসী

গত বছর দুইজন বাংলাদেশি সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য বিদেশে গ্রেফতার হয়। এরমধ্যে একজন গত বছরের নভেম্বরে সিঙ্গাপুরে আইসিস এর হয়ে প্রচারণা চালানো, সশস্ত্র সহিংসতায় উৎসাহ দেওয়া এবং সিরিয়াভিত্তিক হায়াত তাহরির আল-সামকে অর্থ প্রদানের অভিযোগে গ্রেফতার হয়।

এছাড়া গত বছরের ২৭ এপ্রিল স্পেনে বসবাসরত একজন বাংলাদেশিকে আইসিসের হয়ে তহবিল সংগ্রহের জন্য সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

হোলি আর্টিজান

মার্কিন রিপোর্টে উল্লেখ করা হয় হোলি আর্টিজান সন্ত্রাসী ঘটনার জন্য সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল এখনও নিষ্পত্তি হয়নি।

ওই সন্ত্রাসী ঘটনায় একজন মার্কিন নাগরিকসহ ২০ জন নিহত হয় এবং হামলাকারীরা আইসিসের অনুসারী বলে নিজেদের দাবি করে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহায়তা

যুক্তরাষ্ট্রের কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম এ বলা হয়েছে, সীমান্ত ও প্রবেশ বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। এতে আরও বলা হয়েছে, ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে আছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণপ্রাপ্ত কে৯ টিম বিমানবন্দরে টহল দিয়ে থাকে কিন্তু সবসময় নয়। ইন্টারপোলকে সবসময় তথ্য দিয়ে থাকে বাংলাদেশ কিন্তু দেশটিতে সার্বক্ষণিক টেরোরিস্ট এলার্ট লিস্ট নেই। চিহ্নিত ও সন্দেহভাজন সন্ত্রাসীদের জাতীয়ভাবে তালিকা তৈরির জন্য সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কাজ করে যাবে।

জাতীয় এর আরও খবর
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

সর্বশেষ সংবাদ
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প
ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা
জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা
জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top