logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. বৃষ্টির দাপটে ৩৮ বলেই দিন শেষ

বৃষ্টির দাপটে ৩৮ বলেই দিন শেষ

প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২১, ৭:৩১:২২

খেলা শুরুর অনেক চেষ্টা হলো। একবার মাঠেও নামলেন খেলোয়াড়রা। কিন্তু আধঘণ্টার বেশি দৈর্ঘ্য হলো না দিনের খেলা। ৬.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির দাপটে সেই যে ড্রেসিং রুমে ফিরলেন বাংলাদেশ-পাকিস্তানের খেলোয়াড়রা, আর ফেরা হলো না। দুই ঘণ্টা বাকি থাকতেই এলো দ্বিতীয় দিন শেষের ঘোষণা।

আজ (রবিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলায় নেমেছিল বাংলাদেশ-পাকিস্তান। কিন্তু বৃষ্টির দাপটে যা একটু গা গরম করতে পেরেছেন বাংলাদেশের ফিল্ডার ও পাকিস্তানের দুই ব্যাটার! ৬.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তান তোলে ২৭ রান। সব মিলিয়ে দুই দিনে ৬৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৮৮ রান।

প্রথম দিনই হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন বাবর আজম। দ্বিতীয় দিন শেষে তিনি অপরাজিত ৭১ রানে। ১৩৬ বলের ইনিংসে মেরেছে ৭ বাউন্ডারি। ফিফটি পেয়েছেন আজহার আলীও। ৩৬ রান নিয়ে দিন শুরু করা এই ব্যাটার পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৪তম হাফসেঞ্চুরির দেখা। তৃতীয় দিন তিনি শুরু করবেন ৫২* রান নিয়ে।

অনেক অপেক্ষার পর শুরু হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮ বল খেলা হতেই আবার শুরু হয় বৃষ্টি। শুরুতে গুঁড়ি গুঁড়ি হলেও সময় বাড়ার সঙ্গে বৃষ্টির জোর আরও বাড়ে। তাই আগেভাগেই আসে দিনের খেলা শেষের ঘোষণা।

প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে মুমিনুল হকরা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই সুযোগটাই তো ঠিকঠাক পাচ্ছে না স্বাগতিকরা! প্রথম দিনের এক সেশন শেষ হয়ে গিয়েছিল আলোর স্বল্পতায়। যে কারণে দ্বিতীয় দিনে আধঘণ্টা আগে শুরুর সূচি করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। বৃষ্টি থামলে সকাল ১১টা ২০ মিনিটে শুরুর নতুন সূচি দেওয়া হয়। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ওই সময়েও খেলা শুরু হয়নি। কাভার ওঠানোর কাজে লেগে পড়েছিলেন মাঠকর্মীরা। কিন্তু আবারও বৃষ্টি ফেরায় কাভার তোলা হয়নি।

এই অবস্থায় সাড়ে ১১টায় লাঞ্চ বিরতিতে যায় দ্বিতীয় দিনের খেলা। সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত লাঞ্চের সময়। অর্থাৎ, খেলা শুরুর আগেই প্রথম সেশন শেষ!

এরপর আবহাওয়ার উন্নতি হওয়ায় শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। অনেক অপেক্ষার পর বেলা ১২টা ৫০ মিনিটে শুরু হয় খেলা। খালেদ আহমেদকে দিয়ে শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় দিনের বোলিং আক্রমণ। তার প্রথম বলেই বাউন্ডারি হাঁকান বাবর। কিন্তু ৬.১ ওভার হতেই আবার বৃষ্টি বাগড়া দিলে বন্ধ হয়ে যায় দিনের খেলা।

শনিবার শুরু হয়েছে ঢাকা টেস্ট। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান প্রথম দিন ৫৭ ওভারে ২ উইকেটে করে ১৬১ রান। বাংলাদেশ ৭০ রানে পাকিস্তানের দুই ওপেনারকে ফেরালেও বাধা হয়ে দাঁড়ায় এই জুটি। এরপর বৃষ্টিতে অনেক আগেই দিনের খেলার শেষ ঘোষণা করা হয়।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top