logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. আমিনবাজারে ৬ ছাত্র হত্যা: ১৩ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন

আমিনবাজারে ৬ ছাত্র হত্যা: ১৩ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন


প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২১, ১২:৪৪:০৬

সাভারের আমিনবাজারে ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে ৬ ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড ও ১৯ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সাড়ে ১১টায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আব্দুল আলিম, সাইদ মেম্বার, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন, জমসের আলী, মির হোসেন, মজিবর রহমান, নুর হোসেন, রজ্জব আলী, আলম, রানা, আব্দুল হামিদ, আসলাম মিয়া।

যাবজ্জীব কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শাহীন আহমেদ, ফরিদ খান, রাজিব হোসেন, ওয়াসিম, সাত্তার, সেলিম, মনির হোসেন, আলমগীর, মোবারক হোসেন, অখিল খন্দকার, বশির,রুবেল, নূর ইসলাম, শাহাদাৎ হোসেন, টুটুল, মাসুদ, মোখলেস, তোতন, সাইফুল।

মোট ৫৭ জন আসামির মধ্যে ৩২ জনকে কারাদণ্ড দিলো আদালত। বাকি আসামি খালাস পেয়েছে।

এর আগে, গত ২২ নভেম্বর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের তারিখ ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলাচরে ঘুরতে যান ৭ বন্ধু। ডাকাত সন্দেহে তাদের মধ্যে ছয় জনকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর ডাকাতির অভিযোগে আহত আল-আমিনসহ নিহতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতির মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক। আর পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা গ্রামবাসীদের আসামি করে হত্যা মামলা দায়ের করে।

ওই ঘটনায় নিহতরা ছাত্ররা হলেন—ধানমন্ডি ম্যাপল লিফের ‘এ’ লেভেলের ছাত্র শামস রহিম, মিরপুর সরকারি বাঙলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল, বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান পলাশ, তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান, মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবীর মুনিব এবং বাঙলা কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান কান্ত।

এ ঘটনায় নিহতদের বন্ধু আল-আমিন গুরুতর আহত হলেও বেঁচে যান। ২০১৩ সালের ৭ জানুয়ারি তদন্ত শেষে র্যা বের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ২০১৩ সালের ৮ জুলাই আদালত ৬০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন।

বিচার চলাকালে মামলায় ৫৫ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়। ঘটনার পর এ মামলায় গ্রেফতার হয়ে ১৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

চার্জশিটভুক্ত ৬০ আসামি হলেন—ডাকাতি মামলার বাদী আব্দুল মালেক, সাঈদ মেম্বর, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন রেফু, নিহর ওরফে জমশের আলী, মীর হোসেন, মজিবর রহমান, কবির হোসেন, আনোয়ার হোসেন, রজুর আলী সোহাগ, আলম, রানা, আ. হালিম, আসলাম মিয়া, শাহীন আহমেদ, ফরিদ খান, রাজীব হোসেন, হাতকাটা রহিম, মো. ওয়াসিম, সেলিম মোল্লা, সানোয়ার হোসেন, শামসুল হক ওরফে শামচু মেম্বার, রাশেদ, সাইফুল, সাত্তার, সেলিম, মনির, ছাব্বির আহম্মেদ, আলমগীর, আনোয়ার হোসেন আনু, মোবারক হোসেন, অখিল খন্দকার, বশির, রুবেল, নূর ইসলাম, আনিস, সালেহ আহমেদ, শাহাদাত হোসেন রুবেল, টুটুল, অখিল, মাসুদ, নিজামউদ্দিন, মোখলেছ, কালাম, আফজাল, বাদশা মিয়া, তোতন, সাইফুল, রহিম, শাহজাহান, সুলতান, সোহাগ, লেমন, সায়মন, এনায়েত, হয়দার, খালেদ, ইমান আলী, দুলাল ও আলম। এদের মধ্যে রাশেদুল ইসলাম ও কবির হোসেন মারা গেছেন।

জাতীয় এর আরও খবর
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির

ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top