logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. বরিস-ম্যাক্রোঁ’র বাকযুদ্ধ: কূটনৈতিক টানাপড়েনে ফ্রান্স-যুক্তরাজ্য

বরিস-ম্যাক্রোঁ’র বাকযুদ্ধ: কূটনৈতিক টানাপড়েনে ফ্রান্স-যুক্তরাজ্য

প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২১, ১০:৪০:৩৫

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশী ইস্যুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে। অবৈধভাবে চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে অবস্থান করা অভিবাসীদের ফিরিয়ে নিতে ফ্রান্সের উদ্দেশে প্রধানমন্ত্রী বরিস জনসন যে চিঠি লিখেছেন তাতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি অভিযোগ করেন, এ ঘটনা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী গুরুত্বই দিচ্ছেন না।

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশীদের ফেরাতে প্রধানমন্ত্রী বরিস জনসন ফরাসি প্রেসিডেন্টকে ওই চিঠিতে যুক্তরাজ্যে অবস্থান নেওয়া অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে নিতে বলেছেন। এছাড়া ইংলিশ চ্যানেলে এই ধরণের বিপর্যয় এড়াতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বরিস। তিনি বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়াদের ফিরিয়ে নিতে ফ্রান্স একমত হলে ফের একই ধরনের বিপর্যয় এড়াতে এর ‘তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ প্রভাব’ থাকবে।

কিন্তু প্রধানমন্ত্রী বরিসের চিঠিটি ভালোভাবে নেয়নি প্যারিস। জবাবে অভিবাসন ইস্যুতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করে দিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। এতে ঘটনা আরও জটিল রূপ নিয়েছে।

পরিস্থিতি আঁচ করতে পেরে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস। তিনি বলেন, ‘এই সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে’।

এদিকে রবিবারের অনুষ্ঠেয় বৈঠকে যুক্তরাজ্য ছাড়াও বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি এবং ইউরোপিয়ান কমিশনকে আমন্ত্রণ জানিয়েছিল ফ্রান্স। কিন্তু প্যাটেলের আমন্ত্রণ প্রত্যাহার করা হলে বাকিদের নিয়ে অভিবাসন প্রত্যাশীদের সৃষ্ট সংকট নিরসনে আলোচনা হবে বলে সাফ জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এ-ও বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের চিঠি ফ্রান্সকে চরম হতাশ করেছে এবং চিঠিটি সবার সামনে প্রকাশ করায় ভালো হয়নি।

এ ঘটনায় শুক্রবার সংবাদ সম্মেলনে ফরাসি প্রধানমন্ত্রী ম্যাক্রোঁ বলেন, আমি আমার দিক থেকে আলোচনার চেষ্টা করেছি, অন্য দেশের নেতাদের সঙ্গে যা করে থাকি। কিন্তু আমি খুবই অবাক হই যখন তাদের (যুক্তরাজ্য) দিক থেকে গুরুত্ব দেয় না।

তিনি আরও বলেন, ‘এসব ইস্যুতে যেসব টুইট ও চিঠি প্রকাশ করা হয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা নেতারা একে অপরের সঙ্গে যোগাযোগ করি না। আমরা তথ্য ফাঁসকারী নই’।

উল্লেখ্য, যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করা ইংলিশ চ্যানেলে গত বুধবার অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। ফরাসি কর্মকর্তারা প্রথমে ৩১ জনের মৃত্যুর কথা জানালেও পরে তারা ২৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। নৌকাডুবিতে সংশ্লিষ্টতায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ইউ কে এর আরও খবর
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top