logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. লিটন-মুশফিকের ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

লিটন-মুশফিকের ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ


প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২১, ৮:০৮:১২


সেঞ্চুরির পর লিটন দাসকে অভিনন্দন জানাচ্ছেন সহযোদ্ধা মুশফিকুর রহিম

শুরুর হতাশা থাকলে প্রথম দিনেই অল আউট হতে পারত বাংলাদেশ। তবে মুশফিক-লিটনের জ্বলজ্বলে ব্যাটিংয়ের কারণ চট্টগ্রাম টেস্টে দারুণ স্বস্তিতে স্বাগতিকরা। দিন শেষে ব্যাট হাতে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩। আলো স্বল্পতার কারণে দিনের পুরো খেলা হয়নি। ৫ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হওয়ার ঘোষণা দেন দুই আম্পায়ার।

দিন শেষে তাই বাংলাদেশ শিবিরে স্বস্তির আবহ। টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেও অপরাজিত আছেন লিটন দাস। তার নামের পাশে নট আউট ১১৩। মুশফিক ৮২ রানে অপরাজিত।

অথচ দিনের শুরুটা ছিল বাংলাদেশের হতাশায় মোড়ানো। ৪৯ রানে চার উইকেট হারানো বাংলাদেশ খাবি খাচ্ছি পাক বোলারদের সামনে। সেখান থেকে দলকে টেনে তোলেন লিটন ও মুশকিফ। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে পৌঁছে দেন সম্মাজনক স্কোরে।

টস জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বিদায় নেন সাইফ হাসান। অথচ দ্বিতীয় ওভারে হাসান আলিকে দুটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদিকে মেরেছিলেন আরেকটি। তবে ওই চারের পরের বলেই ফিরে যান শর্ট লেগে ক্যাচ দিয়ে।

আফ্রিদির বাউন্সার অতটা ওঠবে ভাবেননি সাইফ। তাকে চমকে দিয়ে বল অনেকটা লাফিয়ে ছোবল দিচ্ছিল হেলমেটের গ্রিলে। তড়িঘড়ি করে কোনোমতে মুখ বাঁচাতে যান সাইফ। ঠিক মতো খেলতে পারেননি। ক্যাচ যায় শর্ট লেগে আবিদ আলির হাতে। তিন চারে ১২ বলে ১৪ রান করেন সাইফ।

দলীয় ৩৩ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ঠিক ১৪ রানে তিনি বিদায় নেন হাসান আলীর বলে এলবিডব্লিউ হয়ে। সাদমান আউট হতে পারতেন প্রথম ওভারেই। শাহিনের বল যে সাদমান ইসলামের ব্যাট ছুঁয়ে গেছে টেরই পাননি পাকিস্তান দলের কেউ! আবেদন করেননি কেউ। চতুর্থ ওভারে হাসান আলির বলে ছিলেন এলবিডব্লিউ। পাকিস্তান রিভিউ নিলেই ফিরে যেতে হতো ৫ রানে। তবে এরপরও ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। হাসানের বলেই ফিরেন এলবি হয়ে। ২৮ বলে সাদমান করেন ১৪ রান।

এরপর জুটি গড়েন মুমিনুল ও শান্ত। তবে আশার গল্পে আবারো হতাশ। দলীয় ৪৭ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুল হক। সাজিদের প্রথম ওভারে মুমিনুলের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় পাকিস্তান। অফ স্পিনারের পরের ওভার মেডেন খেলেন মুমিনুল। বাঁহাতি এই ব্যাটসম্যান পরের ওভারের প্রথম বলেই ধরা পড়েন কিপারের গ্লাভসে।

অফ স্টাম্পের বাইরের বল বেরিয়ে যাচ্ছিল আরো। না খেলে অনায়াসে ছেড়ে দিতে পারতেন তিনি। তা না করে অহেতুক পা বাড়িয়ে ডিফেন্স করতে গিয়ে ক্যাচ দেন মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। ১৯ বলে ৪ রান করে ফিরে যান মুমিনুল।

প্রথম সেশনের চতুর্থ উইকেট শান্তর বাজে শটে। অধিনায়কের বিদায়ের পরের ওভারে ফিরে যান বাহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। ফাহিম আশরাফের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ঝাঁপিয়ে ক্যাচ মুঠোয় জমান সাজিদ খান। ৩৭ বলে ২ চারে ১৪ রান করেন শান্ত। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই আউট হন একই রানে।

পঞ্চম উইকেটে দারুণ সফল লিটন ও মুশফিক। সাবলিল ব্যাটিংয়ে পার করে দেন দ্বিতীয় সেশন। এমনকি তৃতীয় সেশনও। ১৯৯ বলে এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান লিটন দাস। সেঞ্চুরির ইনিংসে তিনি হাঁকান ১০টি চার ও একটি ছক্কা।

এই জুটিতে এসেছে ২০৪ রান। বল খরচ হয়েছে ৪১৩। পঞ্চম উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে এটি বাংলাদেশের প্রথম দুইশ ছাড়ানো জুটি। আগেরটি ছিল ২০১১ সালে। ঢাকায় সেবার সাকিব ও শাহরিয়ার নাফিস করেছিলেন ১৮০ রান। এই প্রথম বাংলাদেশের হয়ে ২০০ রানের জুটিতে সফল মুশফিক-লিটন। টেস্টে বাংলাদেশের ১২টি ২০০ ছাড়ানো জুটি আছে। এর মধ্যে ছয় জুটিতেই আছেন মুশফিক।

দিন শেষে লিটন ২২৫ বলে অপরাজিত আছেন ১১৩ রানে। তার ইনিংসে আছে ১১টি চার ও একটি ছক্কার মার। টেস্ট ক্যারিয়ারর ২৪তম ফিফটি করে অপরাজিত আছেন মুশফিকও। ১৯০ বলে তার রান ৮২। তার ইনিংসে আছে ১০টি বাউন্ডারি। নেই কোনো ছক্কা। বল হাতে পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন শাহিন শাহ, হাসান আলী, ফাহিম ও সাজিদ খান।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top