logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. শেষ ওভারের রোমাঞ্চে জিতল পাকিস্তান

শেষ ওভারের রোমাঞ্চে জিতল পাকিস্তান


প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২১, ৯:৫৩:১০

একাদশে তিন পরিবর্তন আনলেও ভাগ্যের চাকা খোলেনি বাংলাদেশের। শেষ পর্যন্ত হোয়াইটওয়াশের লজ্জাই পেল স্বাগতিক শিবির। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও পাকিস্তানের কাছে হেরেছে মাহমুদউল্লাহরা। ফলে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জিতল বাবর আজম শিবির।

টস জিতে আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। জবাবে শেষ ওভারের রোমাঞ্চে ম্যাচ জেতে পাকিস্তান। ৬ বলে দরকার ছিল ৮ রান। মাহমুদউল্লাহ প্রথম বলে দেন ডট। এরপর টানা দুই বলে আউট করেন সরফরাজ ও হায়দার আলীকে। চতুর্থ বলে ছক্কা হাঁকান ইফতিখার আহমেদ। পঞ্চম বলে বিদায় ইফতিখার। শেষ বলে দরকার ছিল দুই রান। মোহাম্মদ নওয়াজ হাঁকান চার।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা দেখেশুনে। আগের দুই ম্যাচে ভালো করতে না পারা বাবর আজম এদিন আভাস দিচ্ছিলেন বড় ইনিংসের। কিন্তু দলীয় ৩২ রানে তাকে থামান লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

আপাতত দৃষ্টি বলটি ছিল সাদামাটা। পড়েছিল অনেকটা মাঝ পিচে। তবে যতটা আশা করেছিলেন বাবর ততটা ওঠেনি। বেশ নিচু হয়ে যাওয়া বলে টাইমিং করতে পারেননি পাকিস্তান অধিনায়ক। সহজ ক্যাচ মুঠোয় জমান মোহাম্মদ নাঈম শেখ। ২৫ বলে দুই চারে ১৯ রান করে ফেরেন বাবর।

এরপর অবশ্য পাকিস্তানকে জয়ের ভিত্তি গড়ে দেন মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলী। ধীর লয়ের ব্যাটিংয়ে এই জুটিতে আসে ৪৯ বলে ৫১ রান। অবশেষে দলীয় ৮৩ রানের মাথায় এই জুটি ভাঙেন অভিষেক ম্যাচে মাঠে নামা শহিদুল ইসলাম। বোল্ড করেন দেন পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে। ৪৩ বলে দুটি চার ও এক ছক্কায় ৪০ রান করেন রিজওয়ান।

শেষের দিকে শহিদুলের দারুণ বোলিংয়ে ম্যাচে আসে উত্তেজনা। ১২ বলে পাকিস্তানের দরকার ১৫ রান। শহিদুল দেন মাত্র সাত রান। শেষ ওভারে দরকার পড়ে তখন ৮ রান। নানা নাটকীয়তায় ম্যাচ জেতে পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় সাত রানে বিদায় নেন আগের ম্যাচে ভালো করা নাজমুল হোসেন শান্ত। অভিষিক্ত শাহনাওয়াজের বলে বোল্ড হন তিনি। ৫ বলে ৫ রানে ফেরেন তিনি। এরপর নাঈমের সাথে জুটি বাঁধেন একাদশে জায়গা পাওয়া শামীম হোসেন।

এই জুটি দলকে নিয়ে যান ৩৭ রান পর্যন্ত। ভালো খেলতে শামীম ২৩ বরে চারটি চারে ২২ রান করে উসমান কাদিরের বলে ক্যাচ দেন ইফতিখার আহমেদের হাতে। আফিফের সাথে জুটি বেশ ভালো জমে যায় ওপেনার মোহাম্মদ নাঈমের। দুজনই রানের চাকা সচল রাখেন ভালোমতোই। তবে এদিনও ইনিংস বড় করতে পারেননি আফিফ। দলীয় ৮০ রানে আফিফ ক্যাচ দেন উইকেটের পেছনে। ২০ বলে ২১ রান করে ফেরেন তিনি।

দলীয় ১১১ রানের মাথায় তিন রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম। মোহাম্মদ ওয়াসিমের বলে কট অ্যান্ড বোল্ড তিনি। ৫০ বলে তিনি করেন ইনিংস সর্বোচ্চ ৪৭ রান। তার ইনিংসে ছিল দুটি করে সমান চার ও ছক্কা।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বাকি সময়টা কাজে লাগাতে পারতেন। কিন্তু পারেননি। ১৪ বলে এক চারে ১৩ রান করে তিনি হ্যারিস রউফের শিকার। এরপর এক চার হাঁকিয়ে বিদায় নুরুল হাসান সোহান। ২ বলে তিন রান করেন আমিনুল ইসলাম বিপ্লব। ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন মেহেদী হাসান।

বল হাতে ৪ ওভারে ১৫ রানে দুটি উইকেট নেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম। উসমান কাদির দুটি, হারিস রউফ ও শাহনাওয়াজ দাহানি পান একটি করে উইকেটের দেখা।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top