logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. লাঙ্গল দিয়ে বড় ভাইয়ের নৌকা ডুবিয়ে দিল ছোটভাই

লাঙ্গল দিয়ে বড় ভাইয়ের নৌকা ডুবিয়ে দিল ছোটভাই


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২১, ৯:৩৯:১২

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলার দিগদাইড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়াকে ১৬৯ ভোটে ডুবিয়ে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সহোদর ছোটভাই আশরাফ উদ্দিন ভূঁইয়া বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বলে জানান কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম। গতকাল দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কিশোরগঞ্জের তিনটি উপজেলার ২৯ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ ভোট শুরু হয়ে চলে বিকল ৪টা পর্যন্ত। দুই ভাইয়ের এ ভোটযুদ্ধ নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছিল। পাড়া-মহল্লার চায়ের আড্ডায় ছিল শুধু দুই ভাইয়ের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এবং হারজিত নিয়ে নানা মুখরোচক আলোচনা।

এলাকাবাসী জানান, দুই ভাইয়ের মধ্যে চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে শুরু থেকেই ছিল বেশ উত্তেজনা। নির্বাচনে দুই ভাই কেউই কাউকে ছাড় দেয়নি। ইউনিয়নবাসীও তাদের লড়াই উপভোগ করেছেন। সেই জন্য সাধারণ ভোটারদের বাড়তি নজর ছিল দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে। তবে একই পরিবার থেকে দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছিলেন পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা।

জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দীন ভূঁইয়া (আসাদ) বলেন, দিগদাইড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভোটে আমি লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। ইউনিয়নবাসী বিপুল ভোটে আমাকে নির্বাচিত করায় তাদের জাতীয় পার্টির পক্ষ থেকে ধন্যবাদ।

তাড়াইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে আশরাফ উদ্দিন ভূঁইয়া (আসাদ) ৩ হাজার ৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার সহোদর বড়ভাই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাপ হোসেন ভূঁইয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭২২ ভোট। এতে বড়ভাইকে ১৬৯ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ছোটভাই আশরাফ উদ্দিন ভূঁইয়া (আসাদ)।

এছাড়াও অন্য প্রার্থীদের মধ্যে মো. জিল্লুর রহমান স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী স্বপন আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭৪ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ দিলওয়ার হোসেন (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ৩৫৯ ভোট।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top