logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণ: সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিশ্বনেতারা

জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণ: সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিশ্বনেতারা

প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২১, ১২:৪৫:১৭

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ তহবিল সংগ্রহ করতে আলোচনা চললেও একমত হতে পারেননি বিশ্বনেতারা। এই আলোচনা মন্থর গতিতে চলছে বলেও অভিযোগ পরিবেশবাদীদের। বিষয়টি নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ২৬ জলবায়ু সম্মেলনে আজ সোমবার (৮ নভেম্বর) থেকে মন্ত্রী পর্যায়ে আলোচনা শুরু হবে।

উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশকে ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এরপরও চলতি বছরের মধ্যেই কীভাবে সেই প্রতিশ্রুতি আদায় করা যায় তা নিয়ে আলোচনা চলছে। তবে বিশ্বনেতারা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এই আলোচনা সফল হলে ২০২২ সাল থেকে শুরু হবে অর্থছাড়।

এ প্রসঙ্গে পরিবেশ, বন ও জনবায়ু পরিবর্তন বিষয়ক সংদীয় কমটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আলোচনা চলছে। আশা করছি, এবার অগ্রগতি হবে। এবারও আলোচনায় ছিল ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলারের তহবিল নিশ্চিত করা নিয়ে। ক্লাইমেট ভালনারেবল ফোরামের আলোচনাসহ প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস উঠে আসে।’

জলবায়ু সম্মেলন বিষয়ক বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিকুর রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলোর মাথাপিছু কার্বন নিঃসরণ উন্নত দেশগুলোর চেয়ে কম; অতীতে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণের দায়ভারও উন্নত দেশগুলোর। অথচ উন্নয়নশীল দেশগুলোকেই জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সাইক্লোন, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদী ও পাহাড় ভেঙে পড়া অনেক বেড়ে গেছে। এখন প্রতিবছরই ঘূর্ণিঝড়-সাইক্লোন হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে পারলে জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাব থেকে বাঁচা যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় আঘাত আনতে পারে। বাড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এতে দেশের উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিটেমাটি ছেড়ে শহরে আশ্রয় নিতে শুরু করেছে হাজার হাজার মানুষ। যাদের কারণে এদের এই ক্ষতি তারা বিষয়টি নিয়ে তেমন সাড়া দিচ্ছে না। এদের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত অর্থ দরকার হলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তা পাওয়া যাচ্ছে না।
রবিবার কপ-২৬ সম্মেলন বন্ধ ছিল। তবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়নে ধনী দেশগুলোর আগের মতো অনঢ় অবস্থানের কারণে বহুল প্রত্যাশিত এ সম্মেলনের সফলতা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এমন অবস্থায় ২০২৫ সালের মধ্যে ধনীদেশগুলোর প্রতিশ্রুত প্রতিবছর ১০০ বিলিয়ন হিসেবে ৫০০ বিলিয়ন ডলারের সহায়তা কেবল কাগুজে প্রতিশ্রুতি হিসেবে থাকবে কিনা সেই অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

এদিকে, শনিবার গ্লাসগোর রাস্তায় কয়েক হাজার লোক বিক্ষোভে সমবেত হয়েছে। ইতোমধ্যে পৃথিবী উষ্ণতার শিকার হয়েছে উল্লেখ করে পরিবেশবাদীরা বলছেন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিক্ষোভে শতশত শিশুরাও অংশ নিয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top