logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. যমজদের ৬ মাস ব্যবধান দেখিয়ে নিতে হচ্ছে জন্মসনদ

যমজদের ৬ মাস ব্যবধান দেখিয়ে নিতে হচ্ছে জন্মসনদ

প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২১, ৮:১৫:১৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে সার্ভারের ত্রুটির কারণে যমজ সন্তানদের ৬ মাসের ব্যবধান দেখিয়ে নিতে হচ্ছে জন্ম সনদ। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ডের প্রয়োজন হওয়ায়, জন্মসনদ তুলতে গিয়ে এই সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

একই দিনে জন্ম, একই তারিখে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি সনদ ও নিবন্ধন থাকলেও যমজ সন্তানরা এক তারিখ উল্লেখ করে পাচ্ছেন না জন্ম নিবন্ধন কার্ড।

কমলগঞ্জের একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড গ্রহণে তাদের বাবা-মায়ের ডিজিটাল জন্মনিবন্ধন গ্রহণ করতে হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে বাবা-মায়ের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড না থাকায় সমস্যা আরও বেশি হচ্ছে।

যমজ সন্তানের বাবা কমলগঞ্জের শমসেরনগর পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রঞ্জীত কুমার সিংহ জানান, ‘তার দুই যমজ ছেলে অভিষেক থোঙাম ও অনিমেষ থোঙামের জন্ম হয়েছিল ২০০৭ সালের ১৪ জানুয়ারি। তাদের জন্মের পর আদমপুর ইউনিয়ন পরিষদ থেকে একই তারিখ দেখিয়ে দুটি জন্মনিবন্ধন কার্ড গ্রহণ করেছিলেন। তবে সে কার্ডগুলো ডিজিটাল না থাকায় অফলাইনে ছিল। তারা এ জন্ম তারিখ উল্লেখ করে ইতিমধ্যেই প্রাথমিক সমাপনী পরীক্ষা ও জেএসসি পরীক্ষায় নিবন্ধন করে উত্তীর্ণ হয়েছে। এখন তারা দশম শ্রেণির নিবন্ধনে এসে জন্মনিবন্ধন কার্ডগুলো ডিজিটাল করতে হচ্ছে। এ সময়ে জন্মনিবন্ধনের সার্ভারে দুই যমজ সন্তানের এক তারিখে জন্মনিবন্ধন গ্রহণ করছে না। ৬ মাস ব্যবধান দেখিয়ে যমজ সন্তানদের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড গ্রহণ করতে হবে।

আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, ‘জন্মনিবন্ধন সার্ভারে এ সমস্যা হচ্ছে। এখানে ইউনিয়ন পরিষদের কিছু করার নেই। তাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা চেয়েছেন। তার ইউনিয়নে আর ৪টি যমজ সন্তানেরও একই সমস্যা হয়েছে বলে জানান তিনি।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এ সমস্যার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সমস্যা সমাধানে তিনি জেলা তথ্য অফিসের সহায়তা চেয়ে ব্যর্থ হয়েছেন। তাকে জানানো হয়েছে যমজ সন্তানদের বেলায় ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড গ্রহণে ৬ মাস ব্যবধান দেখিয়ে জন্ম তারিখ দিতে হবে।’

মৌলভীবাজার এর আরও খবর
১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

<span style='color:#ff0000;font-size:16px;'>মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী</span> <br> জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা

মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী
জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা

সর্বশেষ সংবাদ
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক
বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি
বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি
ব্যারিস্টার খোকন ও বিদ্যুৎমন্ত্রীর যে কথায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়
ব্যারিস্টার খোকন ও বিদ্যুৎমন্ত্রীর যে কথায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top