logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২১, ৬:২৯:১৮

ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভান্ডারিয়ার মহাসমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন মাইজভান্ডারি দরবার শরিফের প্রধান মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী।

হাছান মাহমুদ বলেন, ‘সরকার ১২ রবিউল আওয়াল সরকার ছুটি ঘোষণা করেছে। সারাদেশে দিবসটি পালিত হচ্ছে। ইসলামের মূল মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, সম্প্রীতি সৃষ্টি করা। ইসলামের মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনও জঙ্গি হয় না, হানাহানিতে লিপ্ত হয় না, অন্য কারও ওপর হামলা করে না। মহানবী (সা.) অন্য কারও ওপর আক্রমণ করার শিক্ষা দেননি। আজকে ইসলামের মূল মর্মবাণী থেকে সরে গিয়ে অনেকে ভুল ব্যাখ্যা দেয়, আমাদের তরুণদের বিপদগামী করে। যারা ফিতনা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষকে ভালোবাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যারা ইসলামের কথা বলে হানাহানি করে তারা ফিতনা সৃষ্টিকারী। যারা অন্য ধর্মাবলম্বীদের ওপর হামলা করে তারাও ফিতনা সৃষ্টিকারী। বঙ্গবন্ধুর পূর্ব পুরুষ ইরাক থেকে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। আমাদের স্বাধীনতার জন্য মুসলমানের সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরাও যুদ্ধ করেছেন। এ দেশ সবার।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সমগ্র পৃথিবীতে মুসলমান ভাইদের ওপর নানা জায়গায় নির্যাতন হচ্ছে, হামলা হচ্ছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। আরব বিশ্ব এক থাকলে এই সাহস ইসরাইয়েল পেতো না। মিয়ানমার থেকে ১২ লাখ মুসলমানকে বিতাড়িত করা হয়েছে। এরপর ওআইসির অনেক দিন সময় লেগেছে একটি বৈঠক করতে। এটি মুসলিম উম্মাহর জন্য লজ্জার। পরে আমাদের নেত্রী শেখ হাসিনার উদ্যোগে ওআইসির সভা হয়েছে।’

সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে। কেউ যেন আমাদের ধর্মের নামে এমন কিছু করতে না পারে, যাতে আমাদের লজ্জিত হতে হয়। ইসলাম ধর্ম মানবিক, এটা আমাদের আচার-আচরণ দিয়ে প্রকাশ করতে হবে।’

জাতীয় এর আরও খবর
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ</span> <br> সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top