logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বাংলাদেশের কপ-২৬ এজেন্ডাকে সমর্থনে ইইউ’র প্রতি ঢাকার আহ্বান

বাংলাদেশের কপ-২৬ এজেন্ডাকে সমর্থনে ইইউ’র প্রতি ঢাকার আহ্বান

প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২১, ১:৩৪:৫৭

স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় কপ-২৬-এ বাংলাদেশের সভাপতিত্বে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সমর্থনে জাতিসংঘে জলবায়ু অভিযোজন এবং অর্থায়ন সম্পর্কিত দাবিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ঢাকায় নিযুক্ত ইইউ দেশগুলোর রাষ্ট্রদূতদের ‘কপ-২৬-কে কেন্দ্র করে বাংলাদেশের প্রস্তুতি এবং প্রত্যাশা সম্পর্কে অবহিত করার সময় এই তাগিদ দেন।

বাংলাদেশ জাতিসংঘের আসন্ন জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-২৬-এ ইইউ’র দেশগুলোর অংশীদারিত্ব চায় উল্লেখ করে বৈঠকের পর ড. মোমেন বলেন, যাতে করে তারা আমাদের বিষয়গুলোর পক্ষে কথা বলে- যা আমরা কপ-২৬ সম্মেলনে উত্থাপন করবো। বাংলাদেশের প্রধান বিষয়গুলো হবে জলবায়ু শরণার্থী হওয়া থেকে মানুষকে বিরত রাখতে জলবায়ু অভিযোজনে উন্নত দেশগুলোর কাছ থেকে সহায়তা আদায়।

ক্ষয়ক্ষতি এবং লোকসানের বিষয়টি কপ-২৬ এজেন্ডায় যুক্ত করা হয়েছে উল্লেখ করে মোমেন বলেন, আমরা কপ-২৬ এর সময় ক্ষয়ক্ষতি ও লোকসান তুলে ধরবো। আমরা এই বিষয়ে তাদের (ইইউ) সমর্থন চেয়েছিলাম।

মন্ত্রী বলেন, তিনি ইইউকে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক জলবায়ু তহবিল উপলব্ধিতে অবদান রাখার আহ্বান জানান- যা ২০২০ সাল থেকে শুরু হওয়ার কথা ছিল। এটা ২০১৫ সালে প্যারিস চুক্তিতে সবচেয়ে কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিল।

তিনি বলেন, ‘আমরা আশাবাদী যে, কপ-২৬ সম্মেলনে ১০০ বিলিয়ন ডলারের মার্কিন অঙ্গীকার নিশ্চিত করা হবে।’

বাংলাদেশও কপ-২৬-এ ‘৫০:৫০’ অনুপাতের অধীনে প্রশমন এবং অভিযোজনের জন্য জলবায়ু তহবিল বরাদ্দের দাবি তুলবে বলেও জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জি-৭ দেশগুলো কর্তৃক ২০৫০ সালের ঘোষণা অনুসারে ‘নেট জিরো’ কার্বন নির্গমনকে স্বাগত জানান। কারণ বিশ্বে এসব উন্নত দেশ সর্বাধিক কার্বন নির্গমনকারী। তবে বাংলাদেশ এই সময়ের মধ্যে ‘নেট জিরো’ ঘোষণা করতে পারবে না বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘কারণ বাংলাদেশ এখনও একটি উন্নয়নশীল দেশ। আর উন্নত দেশগুলোর কার্বনের নির্গত করে তুলনায় আমাদের দেশ নামমাত্র কার্বন নির্গত করে।’

জাতীয় এর আরও খবর
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’

প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

সর্বশেষ সংবাদ
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী</span> <br> বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী
বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
<span style='color:#ff0000;font-size:16px;'>মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী</span> <br> জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা
মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী
জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হঠাৎ কমলো তেলের দাম
হঠাৎ কমলো তেলের দাম
কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top