logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে দ্বিতীয় দিনের মতো আজও শনাক্তের হার ২-এর নিচে

দেশে দ্বিতীয় দিনের মতো আজও শনাক্তের হার ২-এর নিচে

প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২১, ৬:৫৮:৪৭

দেশে করোনা সংক্রমণের নিম্নগতি অব্যাহত রয়েছে। গতকাল (১৬ অক্টোবর) চলতি বছরে প্রথম দিনের মতো দৈনিক শনাক্তের হার নেমে আসে দুইয়ের নিচে। সেই ধারা অব্যাহত রয়েছে আজও; গতকালের চেয়েও কমে এসেছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় (১৬ অক্টোবর সকাল ৮টা থেকে ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) করোনায় দৈনিক শনাক্তের হার এক দশমিক ৭৪ শতাংশ, গতকাল যা ছিল এক দশমিক ৮৮ শতাংশ।

তবে গতকালের তুলনার আজ শনাক্ত এবং মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৪ জন এবং মারা গেছেন ১৬ জন। যেখানে গতকাল শনাক্ত ২৯৩ এবং মৃত্যু ছিল ছয় জন।

রবিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৩১৪ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন এবং ১৬ জনকে নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ২৭ হাজার ৭৬৮ জন।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৯ জন। এদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৩০০টি, আর পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৭টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৯২২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৮৯ হাজার ৪৩১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৭ লাখ পাঁচ হাজার ৪৯১টি।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ছয় জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৮৯ জন এবং নারী ৯ হাজার ৯৭৯ জন।

১৬ জনের মধ্যে বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, পাঁচ জন। এরপর ৪১ থেকে ৫০ এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন চার জন করে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আছেন দুই জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন একজন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন সর্বোচ্চ সাত জন, চট্টগ্রাম বিভাগের তিন জন এবং রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আছেন দুই জন করে।

১৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১২ জন এবং বেসরকারি হাসপাতালে চার জন।

জাতীয় এর আরও খবর
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top