logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে করোনায় মৃত্যু ৩১, নতুন শনাক্ত ১২৩৩

দেশে করোনায় মৃত্যু ৩১, নতুন শনাক্ত ১২৩৩

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২১, ৯:৩৩:০১

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। তবে কমেছে দৈনিক শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন, যা গতকাল (২৩ সেপ্টেম্বর) ছিল ২৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৩ জন। গতকাল এক হাজার ১৪৪ জন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

তবে গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার গতকালের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ৫৪ শতাংশ, গতকাল শনাক্তের হার ছিল চার দশমিক ৬১ শতাংশ। আর আজকের শনাক্তের হার নিয়ে টানা চতুর্থ দিনের মতো দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন ২৭ হাজার ৩৬৮ জন এবং ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ২৩৩ জনকে নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৪১৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন মোট ১৫ লাখ নয় হাজার ২০২ জন।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩১ জনের মধ্যে পুরুষ ১৮ জন আর নারী ১৩ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৫৮৪ জন এবং নারী ৯ হাজার ৭৮৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন।

মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ জন, চট্টগ্রাম বিভাগের আট জন, রাজশাহী ও রংপুর বিভাগের দুই জন করে এবং খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে।

তবে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, ৩১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৬ জন এবং বেসরকারি হাসপাতালে পাঁচ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৫৫৭টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ১৪১টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৬৫ হাজার ৫০৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ১৩ হাজার ৬০২টি।

জাতীয় এর আরও খবর
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ

সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
মহান মে দিবস আজ
মহান মে দিবস আজ
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
<span style='color:#ff0000;font-size:16px;'>সংসদে প্রধানমন্ত্রী</span> <br> ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top