logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. জামায়াত নেতার মেয়েকে ‘ধর্ষণচেষ্টা’, শিবির নেতা কারাগারে

জামায়াত নেতার মেয়েকে ‘ধর্ষণচেষ্টা’, শিবির নেতা কারাগারে


প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২১, ১১:৪০:৫২


শিবির নেতা হামিদুর রহমান আজাদ

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে জামায়াত নেতার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় শিবির নেতা হামিদুর রহমান আজাদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, রবিবার (৩০ আগস্ট) রাতে বগাদানা ইউনিয়নে ওই স্কুলছাত্রীর বাড়িতে জন্মদিনে উপহার দিতে গিয়ে রাতে তাদের ঘরের একটি কক্ষে লুকিয়ে থাকেন হামিদুর। রাত ১টার দিকে ওই ছাত্রীর পিতা জামায়াত নেতা ও তার ছেলে টের পেয়ে তাকে আটক করে। পরে বেধড়ক পিটিয়ে ঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। এর একটি ছবিও ফেসবুক শেয়ার করেন জামায়াত নেতার ছেলে। সেখানে লেখা হয়েছে, স্বর্ণ চোর রাত ৩টায় দরজা ভেঙে ঘরে ঢুকেছে। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ হামিদুরকে তাদের হেফাজতে নেয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে হামিদুর রহমান আজাদকে ও খুঁটির সঙ্গে বেঁধে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ায় ওই ছাত্রীর ভাইকেও গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ জানায়, ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা হামিদুরকে আসামি করে সোমবার (৩০ আগস্ট) দুপুরে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত হামিদুর একই উপজেলার মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রশিবির উত্তর শাখার সাবেক সভাপতি। বর্তমানে জেলা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, মেয়েকে প্রাইভেট পড়ানোর সুবাদে অভিযুক্তের সঙ্গে আমার পরিবারের সখ্যতা গড়ে ওঠে। এ সুযোগে সে আমার কিশোরী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। বিষয়টি আমার পরিবার জানতে পেরে তাকে প্রাইভেট পড়ানো থেকে অব্যাহতি দেওয়া হলে সে ক্ষিপ্ত হয়। রবিবার গভীর রাতে সে আমার বাড়িতে চুপিসারে প্রবেশ করে মেয়ের কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতন করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে আটক করলে স্থানীয় জনতা জানতে পেরে তাকে রশি দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে।

অন্যদিকে, অভিযুক্ত হামিদুরের পিতা বেলাল হোসেন অভিযোগ করেন, প্রাইভেট পড়ানোর সূত্র ধরে তার ছেলের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রোববার মেয়েটির জন্মদিন ছিল। মেয়েটি বিষয়টি তার ছেলেকে জানালে সে দুই প্যাকেট লজেন্স ও একটি কলম উপহার হিসেবে নিয়ে তার বাড়িতে যায়। রাতে সেখানে খাওয়া দাওয়াও করে। কিন্তু গভীর রাতে তার ছেলেকে নির্মমভাবে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন চালিয়ে আহত করে। এতেও তারা ক্ষান্ত হয়নি। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে কথিত স্বর্ণ চুরির অভিযোগ এনে খুঁটির সঙ্গে বাঁধা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। অথচ তাদের ঘরের দরজা ভাঙা বা স্বর্ণ চুরির কোনও ঘটনাই ঘটেনি। তাই তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে ওই ছাত্রীর ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top