logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২১, ১১:২৪:০৭

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলল বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সিরিজেই টানা তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সিরিজ জয়। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোন ফরম্যাটে টাইগারদের প্রথম সিরিজ জয়। ঐতিহাসিক এই জয়ে আনন্দে ভাসছে বাংলাদেশ।

১০ রানে এই জয়ের মাধ্যমে টানা তিন জেতার রেকর্ড করল মাহমুদউল্লাহরা। এদিন বৃষ্টির কারণে দেড় ঘন্টার বেশি সময় পরে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট নেয় বাংলাদেশ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে খুব বড় সংগ্রহ করতে পারেননি স্বাগতিকরা। ৫ ম্যাচের সিরিজে ২ ম্যাচ বাকি থাকতেই সিরিজ বাঁচাতে ওয়েড-মার্শদের দরকার ছিলো ১২৮ রান। কিন্তু মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে অজিরা থামে ১১৭ রানে।

এদিন ব্যাটে নেমে শুরুতে ৩ রানে দুই ওপেনারকে হারায় টাইগাররা। ফর্মহীন সৌম্য তৃতীয় ম্যাচে জাম্পার বলে এলবি হয়ে ফিরেন ২ রানে। এদিন শুরুতেই হ্যাজলউডের বলে ফিরেন আরেক ওপেনার নাইম শেখও। প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে রান আসলেও এ ম্যাচে আসে মাত্র ১ রান। ৩ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।

পরে অধিনায়কের সাথে জুটি গড়েও ফিরতে হয় সাকিবকে। ১৭ বলে ৪ চারে ২৬ রানে থামে সাকিবের ব্যাট। দুর্দান্ত শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন গত ম্যাচের নায়ক আফিফ হোসেন। অ্যালেক্স ক্যারির দুর্দান্ত থ্রো-তে ১৩ বলে ১৯ রান করেই ফিরতে হয় আফিফকে। এর পরে খুব ভালো করতে পারেননি আরেক তরুণ শামীম হোসেনও। হ্যাজলউডের বলে ক্যাচ দেওয়ার আগে করেন ৮ বলে ৩ রান।

মোয়েসেস হেনরিকসের থ্রো-তে রান আউট হন আরেক ব্যাটার নুরুল হাসানও (১১ রান)। একশো রানের আগেই হারায় টাইগারদের ৬ উইকেট। পঞ্চমবারের মতো ফিফটি আর অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ফিফটি করে যখন অধিনায়ক ফিরেন তখন ইনিংসের বাকি ২ বল। ৫৩ বলে ৪ চারে ৫২ রান করে এলিসের বলে বোল্ড হন রিয়াদ। অভিষেক ম্যাচেই হ্যাট্রিকের স্বাদ পান নাথান এলিস। দুইটি করে উইকেট নেন হ্যাজলউড-জাম্পা।

টার্গেটে খেলতে নেমে ভালো শুরু পায়নি সফরকারীরা। সিরিজের প্রথম দুই ম্যাচে তিনে ব্যাট করে সফল হননি অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। বাধ্য হয়ে ফিরে এলেন নিজের পছন্দের জায়গা ওপেনে। তবে আজও পারলেন না ওয়েড। মাত্র ১ রানে শরিফুলকে নাসুমের বলে ক্যাচ দেন তিনি।

পরে অবশ্য সাকিবের বলে মার্শকে আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউতে বেঁচে যান অন্যতম সেরা ফর্মে থাকা এই অজি ব্যাটার। দলে সুযোগ পাওয়া ম্যাকডারমট নিয়ে ৬৩ রানের জুটি গড়ে জয়ের পথে এগোন তিনি। তবে ৩২ রানে সাকিবের শিকার হন ম্যাকডারমট। ম্যাকডারমট অবশ্য আরো আগেই ফিরতে পারতেন। ব্যাক্তিগত ৩২ রানে মোস্তাফিজের বলে সহজ ক্যাচ ফেলেন শরিফুল। পরে শরিফুলের বলে ২ রানেই ফিরেন মোয়েসেস হেনরিকস। শেষের দিকে মোস্তাফিজ দুর্দান্ত বল করে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেন।

চতুর্থ বলে ফুলটসে একটা নো করেছিলেন মেহেদী হাসান। তবে তাতে কিছু যায় আসেনি। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে প্রথমবারের মতো তাদের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। সেটিও দুই ম্যাচ বাকী রেখেই! এবার তো মাহমুদউল্লাহরা উড়তে পারেই।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top