logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. আইসিটি মামলায় তিন দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

আইসিটি মামলায় তিন দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২১, ১১:০২:৩৫

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার রাতে সাড়ে আটটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।

শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়৷

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন৷

বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান-২ নম্বর সেকশনের ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ি ‘জেনেটিক রিচমন্ড’-এ অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র‌্যাব।

চার ঘণ্টার অভিযানে উদ্ধার করা হয় ১৯ বোতল বিদেশী মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দু’টি মোবাইল ফোন, ১৯টি চেক বই, বিদেশী মুদ্রা, দু’টি ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জাম ৪৫৬টি চিপস।

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও টেলিযোগাযোগ আইনে আরও চারটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হেলেনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি করেছেন। এছাড়া তিনি মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, খ্যাতির আশায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে তিনি সম্মানিত ব্যক্তিদের বিব্রত করতেন। অনৈতিক পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে খ্যাতনামা হিসেবে উপস্থাপন করতে চতুরতার আশ্রয় নিতেন তিনি। এ উদ্দেশ্য বাস্তবায়নে তিনি একটি সংঘবদ্ধ চক্র তৈরি করেন। তিনি বিভিন্ন সময়ে ফেসবুক লাইভে এসে অযাচিত ও কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন। ফেসবুক ব্যবহার করে তিনি সম্মানিত ব্যক্তিদের কটাক্ষ ও উত্ত্যক্ত করতেন। পরে ফোন করে তাদের হেয় করতেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতেন।

জাতীয় এর আরও খবর
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

সর্বশেষ সংবাদ
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top