logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. সুনামগঞ্জের মধ্যনগরসহ ৩ উপজেলার স্বীকৃতি

সুনামগঞ্জের মধ্যনগরসহ ৩ উপজেলার স্বীকৃতি

প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২১, ৮:৫৯:৩৫

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের মধ্যনগরসহ দেশে আরও তিনটি নতুন উপজেলা করা হয়েছে। স্বীকৃতি পাওয়া নতুন অপর দুটি উপজেলা হলো কক্সবাজারের ঈদগাঁও ও মাদারীপুরের ডাসার।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) উপজেলা তিনটির স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। একইসঙ্গে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শান্তিগঞ্জ’।

আজ  সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকার ১১৭তম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এদিকে, এই তিনটি নতুন উপজেলা যুক্ত হওয়ায় দেশে উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৫টি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঈদগাঁও, ডাসার এবং মধ্যনগর আগে থানা ছিল। উপজেলা হতে যে ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তিনটি থানায় পুরোপুরি পূরণ করে না। কিন্তু তিনটিই রিমোট (দুর্গম) এরিয়া। এ জন্য নিকার অনুমোদন করেছে। একইসঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে, এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে, যাতে এমন প্রস্তাব না আনা হয়।’
এদিকে, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, মধ্যনগরকে উপজেলা ঘোষণা করায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অব্যাহত রয়েছে।

মধ্যনগরবাসী দীর্ঘদিনের আশা পূরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মধ্যনগর থানাকে উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। হাওরবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালবাসেন। হাওর বাসীর দীর্ঘদিনের প্রানের দাবি আজ প্রধানমন্ত্রী পূরণ করেছেন। এটি শুধু আমার নয়, এখানকার হাওরবাসীর জন্য এই দিনটি জীবনের সবচেয়ে স্মরণীর দিন হয়ে থাকবে।

জানা গেছে, ১৯৭৪ সালে মধ্যনগর, চামরদানি, বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন নিয়ে মধ্যনগর থানা গঠিত হয়। সোমেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা অবহেলিত মধ্যনগর থানার আয়তন ২২০ বর্গকিলোমিটার। ৪টি ইউনিয়নে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এ থানার সর্বশেষ বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন থেকে উপজেলা সদরের দূরত্ব ৪০ কিলোমিটারের বেশি।

অপরদিকে উপজেলা সদর থেকে মধ্যনগরের দূরত্ব ২০ কিলোমিটার। ফলে প্রশাসনিক, শিক্ষা, চিকিৎসাসেবাসহ বিভিন্ন সেবা নিতে এ থানার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন।

২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ৮৬তম বৈঠকে মধ্যনগর থানা এলাকার ৪টি ইউনিয়ন নিয়ে মধ্যনগর উপজেলা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নিকার ৮৮তম সভায় এ সিদ্ধান্তটি বাতিল করা হয়েছিল।

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ উপজেলা নামকরণ করায় এলাকায় আনন্দ উল্লাস চলছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের এ দাবি পূরণ হওয়ায় পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করছেন নেটিজেনরা।

এ ব্যাপারে পরিকল্পনামন্ত্রীর একান্ত সহকারি হাসনাত হোসাইন বলেন, আমরা আজ খুবই আনন্দিত। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল শান্তিগঞ্জের নামে উপজেলার নামকরণ করা। আমাদের হাওররত্ন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের নিরলস প্রচেষ্ঠায় আজ আমাদের সেই দাবি বাস্তবায়ন করা হয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

সর্বশেষ সংবাদ
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top