logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল জিম্বাবুয়ে

বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল জিম্বাবুয়ে


প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২১, ৯:২৫:২১

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩১ রান। স্ট্রাইকে মোহাম্মদ সাইফউদ্দীন। খাতা-কলমে জয়ের আশা তখনও শেষ হয়ে যায়নি টাইগারদের। আর তার জন্য অবিশ্বাস্য কিছু করতে হতো সাইফউদ্দীনকে।

প্রথম বল ওয়াইড হওয়ায় সমীকরণটা ৬ বলে নেমে আসে ৩০ রানে। এরপর উইকেটের পেছনে সাইফউদ্দীনের চার। কিন্তু পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ওয়েলিংটন মাসাকাদজার হাতে বন্দী হয়ে সাজঘরে এই অলরাউন্ডার।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে বাংলাদেশ থামে ১৪৩ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল জিম্বাবুয়ে। এর আগে ওয়েসলি মাধেভেরের দুর্দান্ত ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে সিকান্দার রাজার দল। ম্যাচ সেরাও হয়েছেন জিম্বাবুয়েন ওপেনার।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতে মোহাম্মদ নাঈম (৫) ও সৌম্য সরকারকে (৮) হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে এই দুই ওপেনারের ফিফটিতে বড় জয় পেয়েছিল টাইগাররা। এবার নিজেদের ইনিংস বড় করতে পারলেন তারা। নাঈমকে বোল্ড করার পর সৌম্যকে রাজার হাতে ক্যাচ বানান ব্লেসিং মুজারাবানি।

দলকে খাদের কিনারে রেখে ফেরেন সাকিব আল হাসানও (১০)। দলীয় ৪৫ রানে মাসাকাদজার বলে সিকান্দার রাজার হাতে বন্দী হন দেশ সেরা অলরাউন্ডার। দলের দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ (৪)। টাইগার অধিনায়ককে নিজের দ্বিতীয় শিকার বানান মাসাকাদজা।

মাহমুদউল্লাহর বিদায়ের পরপরই মাসাকাদজার তৃতীয় শিকার হন মেহেদি হাসান (১৫)। উইকেটরক্ষক ‍নুরুল হাসান সোহান ফেরেন ব্যক্তিগত ৯ রানে। দ্রুত ৬ উইকেট হারিয়ে শতরানের নিচে অলআউট হওয়ার সামনে দাঁড়ায় বাংলাদেশ। তবে ক্ষীণ হয়ে যাওয়া টাইগারদের জয়ের আশা জাগিয়ে তোলেন অভিষিক্ত শামীম হোসেন। ১৩ বলে ২ চার ও ২ ছয়ে ২৯ রানের ক্যামিও উপহার দিয়ে জংয়ের বলে ফেরেন তিনি।

এরপর ঢাল হয়ে দাঁড়াতে চেষ্টা করেন আফিফ হোসেন। কিন্তু চেষ্টা করেও পারেননি তিনি। ছক্কা হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ২৪ রানে তেন্দাই চাতারার দ্বিতীয় শিকার হন আফিফ। দলীয় ১৪১ রানে শেষ আশা সাইফউদ্দীন আউট হওয়ার পর স্কোরবোর্ডে আর মাত্র দুই রান যোগ হতেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ উইকেট তাসকিন আহমেদকে (৫) তৃতীয় শিকার বানান জংওয়ে। অপরাজিত থাকেন শরিফুল ইসলাম (০)।

এর আগে শুক্রবার হারারেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। স্বাগতিক শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদী। ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে (৩) বোল্ড করেন এই স্পিনার।

এরপর উইকেটরক্ষক রেগিস চাকাবাকে (১৪) নিজের প্রথম শিকার বানান সাকিব। দুই সতীর্থকে হারানোর পর ডিয়ন মায়ার্সকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন মাধেভেরে। তাদের এই জুটি ভাঙেন শরিফুল। ২১ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন মায়ার্স।

তবে টি-টোয়েন্টিতে তৃতীয় ফিফটি করে জিম্বাবুয়েকে টেনে নিতে থাকেন মাধেভেরে। শরিফুলের দ্বিতীয় শিকার হিসেবে সাজঘরে ফেরার আগে ৫৭ বলে ৫ চার ও ৩ ছয়ে ৭৩ রান করেন তিনি। তার আগে রাজাকে (৪) রান-আউট করেন সৌম্য।

শেষদিকে ১৯ বলে ২ চার ও ২ ছয়ে অপরাজিত ৩৪ রানের ক্যামিও উপহার দেন রায়ান বার্ল। ইনিংসের শেষ বলে জংওয়েকে (২) নিজের তৃতীয় শিকার বানান শরিফুল।

দুই দল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে ২৫ জুলাই, হারারেতে। এই ম্যাচ দিয়ে নির্ধারিতি হবে সিরিজ।

খেলা এর আরও খবর
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top