logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. সিলেট-৩ আসনে উপ-নির্বাচন : ইশতেহারে ‘উন্নয়নের রূপরেখা’ উপস্থাপন করলেন আ’লীগের হাবিব

সিলেট-৩ আসনে উপ-নির্বাচন : ইশতেহারে ‘উন্নয়নের রূপরেখা’ উপস্থাপন করলেন আ’লীগের হাবিব

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২১, ১০:১৩:২৯

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে হাবিব তার নির্বাচনী এলাকার তিন উপজেলার সমস্যা চিহ্নিত করে তার সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন।

আগামী ২৮ জুলাই নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হাবিব বলেন, ‘নান্দনিক সিলেট-৩ আসন গড়ে তোলার লক্ষ্যেই পরিচালিত হবে আমার সকল কার্যক্রম। আমার রাজনীতি হবে কল্যাণের, আমার রাজনীতি হবে সম্প্রীতির, মানুষের জীবন মান উন্নয়নের।’

হাবিবের ইশতেহারে দক্ষিণ সুরমা উপজেলার উন্নয়ন কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে সুরমা নদীর উপর পৃথক স্থানে দুটি ব্রিজ নির্মাণ, নদীর দক্ষিণ সুরমা অংশে তীরে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, আবদুস সামাদ আজাদ চত্বর (চন্ডিপুল) হইতে রেল গেইট পর্যন্ত রাস্তার দু’পাশে বক্স ড্রেন ও ফুটপাত নির্মাণ। ফেঞ্চুগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রমের মধ্যে জুড়ি নদীর উপর ব্রিজ নির্মাণ ও কুশিয়ারা নদীর তীরে (ফেঞ্চুগঞ্জ অংশে) ওয়াকওয়ে নির্মাণ, ফেঞ্চুগঞ্জকে পৌরসভায় উন্নীতকরণ।

একইভাবে বালাগঞ্জ উপজেলার নানা উন্নয়নের মধ্যে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা বলা হয়েছে।

এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্বাচনী এলাকায় একটি ইপিজেড স্থাপন, হাকালুকি হাওরকে এশিয়ার বৃহত্তম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, তিনটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, মসজিদ-মন্দির, স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়নসহ ৪০ দফা প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব।

জয়ের আশাবাদ ব্যক্ত করে হাবিবুর রহমান বলেন, ‘সকল ভোটার রাজনীতি করেন না। আবার সবাই আওয়ামী লীগকেই সমর্থন করবেন, এমনও নয়। তবে উন্নয়নের স্বার্থে সবাই থাকবেন অভিন্ন।’

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, দক্ষিণ সুরমার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল।

সিলেট এর আরও খবর
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top