logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. মৌলভীবাজারে শিশু-নারীসহ ২১ রোহিঙ্গা আটক

মৌলভীবাজারে শিশু-নারীসহ ২১ রোহিঙ্গা আটক

প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২১, ৯:২৫:৪৮

আটক ২১ রোহিঙ্গা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে দ্বিতীয় দফায় আরও ২১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে জেলা সদরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চারটি মেয়ে শিশু, তিনটি ছেলে শিশু, আটজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।

মৌলভীবাজার মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, আটক রোহিঙ্গারা মিয়ানমার থেকে ভারতের ত্রিপুরা হয়ে মৌলভীবাজার সীমান্তের পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর দিয়ে কুলাউড়ায় প্রবেশ করেন। এরপর তারা সিএনজি অটোরিকশায় করে মৌলভীবাজার জেলা সদরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় আসেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন তারা।

এ সময় সদর মডেল থানা পুলিশের একটি টিম সেখানে দায়িত্ব পালন করছিল। পুলিশের চোখে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। তখন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, মিয়ানমার থেকে এসেছেন। এরপর শিশু, নারী-পুরুষসহ ২১ জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

তারা হলেন, মো. শাকের (২৭), লায়লা বেগম (২৭), নূর হালিমা (৭), নূর কলিমা (৬), নূর সামিরা (৪), মো. ছোফায়েদ (২), নাজমূল্লাহ (২২), সানোয়ারা (২০), নাসিমা (৩), ইউছুফ আলী (২৮), মোস্তাকিমা (২১), ইসলামা খাতুন (৪৯), মিনার নাহার (১৭), মোহাম্মদ ইউনুছ (৫), রোকেয়া বেগম (১৫), জুবায়ের (২১), মনোয়ারা (২১), মো. ওমায়ের (নয় মাস), মোহাম্মদ ইয়াহিয়া (২৫), মো. কামাল (২০) ও সেনুয়ারা আক্তার (১৮)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানান, তাদের আত্মীয়-স্বজনরা বাংলাদেশের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন। তাদের কাছে যাওয়ার জন্যই তারা মিয়ানমার থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মৌলভীবাজারে আসেন।

তারা আরও জানান, মিয়ানমারে আর্থিক দৈন্যতায় পড়ে জীবন-জীবিকার তাগিদে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে থাকার জন্য চলে এসেছেন।

এর আগে গত ২ জুলাই আরও ১৪ জন রোহিঙ্গাকে মৌলভীবাজার থেকে আটক করা হয়। তারা কাজের সন্ধানে কক্সবাজারের ক্যাম্প থেকে বেরিয়ে এসেছিলেন। পরে তাদের আবার রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় পুলিশ।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, আটক ২১ জনকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top