logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. লিটনের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে বড় টার্গেট বাংলাদেশের

লিটনের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে বড় টার্গেট বাংলাদেশের

প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২১, ৬:১৬:২৪

লিটন দাসের সেঞ্চুরির পর আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশকে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। তারা শুরুতেই হারায় অধিনায়ক তামিম ইকবালের উইকেট। ইনিংসে তৃতীয় ওভারের প্রথম বলেই তিনি সাজঘরে ফেরেন।

ব্লেসিং মুজারাবানির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এই বাহাতি ব্যাটসম্যান। এরপর বাংলাদেশের রান বাড়িয়েছেন লিটন দাস ও সাকিব আল হাসান। দারুণ খেলতে থাকা সাকিব অবশ্য ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ব্যক্তিগত ১৯ রানে মুজারাবানির বলে কভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সাকিব ক্যাচ দিয়েছেন রায়ান বার্লের হাতে।

এর ফলে দলীয় ৩২ রানেই বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায়। ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ মিঠুনও। তিনি ১৯ বলে ১৯ রান করে টেন্ডাই চাতারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক হোসেনও। তিনি করতে পেরেছেন মাত্র ৫ রান।

দলীয় ৭৪ রানে তিনি রিচার্ড এনগারাভার বলে উইকেটের পেছনে চাকাভার হাতে আউট হয়েছেন। একপ্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়া থাকলেও অন্যপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। মাত্র ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

লিটনকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন মাহমুদউল্লাহ। তিনি ব্যক্তিগত ৩৩ রানে লুক জাঙ্গোর বাউন্স বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। এর ফলে লিটনের সঙ্গে তার ৯৩ রানের জুটি ভাঙে তার। এরপর উইকেটে আসেন আফিফ হোসেন ধ্রুব।

মাহমুদউল্লাহ ফিরলেন আফিফকে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। ১১০ বলে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে তিন অঙ্কে পৌঁছান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর পরপরই ১১৪ বলে ১০২ রান করে এনগারাভার বলে ডিপ ব্যাকওয়ার্ডে সাবস্টিটিউট ফিল্ডার ওয়েলিংটন মাসাকাদজার হাতে ক্যাচ দিয়েছেন।

ইনিংসের শেষদিকে মিরাজ ডিপ কভারের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ২৬ রানে জাঙ্গোর শিকার হয়েছেন। এরপরের বলেই আফিফ ৪৫ রান করে বোল্ড হয়েছেন। মাত্র ১ করে তাসকিন আহমেদ রান আউট হয়েছেন ১ রান করে। মোহাম্মদ সাইফউদ্দিন ৮ ও শরিফুল ইসলাম কোনো রান না করেই শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৭৬/৯ (৫০ ওভার) (লিটন ১০২, মাহমুদউল্লাহ ৩৩, সাকিব ১৯, তামিম ০, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫, আফিফ ৪৫, মিরাজ ২৬; মুজারাবানি ২/৪৭, এনগারাভা ২/৬১, জাঙ্গো ৩/৫১)

খেলা এর আরও খবর
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ

ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

সর্বশেষ সংবাদ
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
<span style='color:#ff0000;font-size:16px;'>৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত</span> <br> সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top