logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. ৫৫ বছর পর ডেনমার্ককে হারিয়ে মেজর টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড

৫৫ বছর পর ডেনমার্ককে হারিয়ে মেজর টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড

প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২১, ৪:৪৪:২৫

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ডেনমার্ককে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার ইউরো কাপের ফাইনালের মঞ্চে ইংল্যান্ড।

বুধবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ড্যানিশদের ২-১ ব্যবধানে হারায় ইংলিশরা। সেই ১৯৬৬ বিশ্বকাপে শিরোপা জয়ের পর যারা আর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি। অর্থাৎ গ্যারেথ সাউথগেটের দলের ৫৫ বছরের অপেক্ষার অবসান হলো এদিন।

যদিও এদিনের শেষ চারের লড়াইয়ে শুরুতে এগিয়ে গিয়েছিল ডেনমার্কই। তবে ইংলিশরা দ্রুত ম্যাচে ফিরে। স্বাগতিকদের একের পর এক আক্রমণের পরও ডেনমার্ক অতিরিক্ত সময়ে নিয়ে যায় খেলা। যেখানে হ্যারি কেইনের গোলে লেখা হয় ম্যাচের ভাগ্য।

পুরো আসরে উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরা ডেনমার্ক ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে। ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন মিক্কেল ড্যামসগার্ড।

তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি ড্যানিশরা। ৩৯ মিনিটে ডেনমার্ক অধিনায়ক সিমোন কায়ের নিজেদের জালেই বল ঠেলে দিলে ১-১ এ সমতায় ফেরে ইংলিশরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ে ইংলিশদের। দুর্দান্ত খেলতে থাকেন অধিনায়ক কেইন, হ্যারি মাগুইরিরা। ৬৬ হাজার দর্শকের উপস্থিতিতে হয়েছে এ ম্যাচ। যার সিংহভাগ সমর্থনই পেয়েছে স্বাগতিক ইংলিশরা। তবে ড্যানিশ রক্ষণে চাপ তৈরি করে খেললেও গোল পাচ্ছিল না দলটি। তাই নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়।

অতিরিক্ত সময়ের খেলায়ও চাপ ধরে রেখে খেলতে থাকে ইংল্যান্ড। ১০২ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় দলটি। রহিম স্টার্লিংকে নিজেদের বক্সে ফাউল করে বসেন জোয়াকিম মাহলে। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন ইংল্যান্ডকে।

স্পট কিক থেকে হ্যারি কেইনের নেওয়া শট বাঁদিকে ঝাঁপিয়ে রুখে দেন ড্যানিশ গোলকিপার স্মাইকেল। কিন্তু ফিরতি শটে বল জালে জড়ান কেইন। ইংল্যান্ড এগিয়ে যায় ২-১ ব্যবধানে। সেই ব্যবধান ধরে রেখে ফাইনালে পা রাখে থ্রি লায়ন্সরা। রবিবার একই ভেন্যুতে ইতালির বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে দলটি।

খেলা এর আরও খবর
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top