logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. মৌলভীবাজারে পণ্যবাহী ট্রাক উল্টে দু’জন নিহত, আহত ৩

মৌলভীবাজারে পণ্যবাহী ট্রাক উল্টে দু’জন নিহত, আহত ৩

প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২১, ৫:০৬:১৭

দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে হতাহতদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরে।

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরে পণ্যবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলেই দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে ট্রাকটি খাদে উল্টে পড়ে।

আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার স্টেশনের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে দু’জন মারা গেছেন এবং আহত হয়েছেন তিনজন।

নিহতরা হলেন কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রাতগাঁওয়ের আবদুল মুহিদ (৩৯)। তিনি কুলাউড়ার গিয়াসনগর দাখিল মাদ্রাসার কেরানি পদে কাজ করতেন। অন্যজন জুড়ী উপজেলার ফুলতলার কোনাগাঁওয়ের রফিক উদ্দিন (২৭)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে ফল, সবজি, মাছসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ট্রাকটি সিলেটের বিয়ানীবাজার যাচ্ছিল। সকাল ছ’টার দিকে ট্রাকটি মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরে আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল পৌনে সাতটার দিকে মৌলভীবাজার ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের উদ্ধার করে ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সে করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে উপস্থিত নিহত আবদুল মুহিদের বন্ধু মইনুল হক বলেন, ‘মুহিদ গত রোববার ঢাকা গিয়েছিলেন। যাত্রীবাহী গাড়ি না পেয়ে পণ্যবাহী ট্রাকে উঠেছিলেন। ট্রাকটি বিয়ানীবাজার যাচ্ছিল। আমরা সকাল আটটার দিকে দুর্ঘটনার খবর পেয়েছি।’

মৌলভীবাজার ফায়ার স্টেশন কর্মকর্তা জালাল আহমদ বলেন, ‘সকাল সাড়ে ছটার দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। এরপর ঘটনাস্থলে গিয়ে গাড়ি কেটে সবাইকে উদ্ধার করি। আহতদের আমাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছি। নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে।’

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top