logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে টানা চতুর্থ দিন শতাধিক মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

দেশে টানা চতুর্থ দিন শতাধিক মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২১, ৮:২৪:৪২

কোভিড-১৯ সংক্রমণের ৪৮০তম দিনে দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এদিন নতুন ১১৫ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৩ জন।

এদিন নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্ত হয়েছেন আট হাজার ৮২২ জন। দু’দিন আগে ২৮ জুন দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল আট হাজার ৩৬৪ জন। গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আর গতকাল ১১২ জনের মৃত্যুর খবর জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষায় আট হাজার ৮২২ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ।
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪৮ লাখ ২৪ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৮৪ হাজার ৪৫২টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ আট হাজার ৯২৭টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন নয় লাখ ১৩ হাজার ২৫৮ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় চার হাজার ৫৫০ জনসহ মোট আট লাখ ১৬ হাজার ২৫০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১১৫ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৭২ জন পুরুষ ও ৪৩ জন নারী। তাদের মধ্যে ১০৬ জনের হাসপাতালে (সরকারীতে ৮৭ জন, বেসরকারীতে ১৯ জন) ও বাড়িতে নয় জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১৪ হাজার ৫০৩। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১০ হাজার ৩২৫ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭১ দশমিক ১৯ শতাংশ এবং চার হাজার ১৭৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৮ দশমিক ৮১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১১৫ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী চারজন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ১৭ জন, পঞ্চাশোর্ধ্ব ২৫ জন এবং ষাটোর্ধ্ব ৫৭ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে দু্ইজন, সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৮ কোটি ২৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৩৯ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬ কোটি ৭২ লাখের বেশি।

জাতীয় এর আরও খবর
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top