logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সুনামগঞ্জ
3. শাল্লায় হামলা: দুর্বল ধারায় মামলা নিয়েছে পুলিশ, দাবি স্থানীয়দের

শাল্লায় হামলা: দুর্বল ধারায় মামলা নিয়েছে পুলিশ, দাবি স্থানীয়দের

প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২১, ৭:৫২:০০

সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় যে মামলা হয়েছে সেটি দুর্বল- এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

মামলাটি দ্রুত বিচার আইনে গ্রহণ করে, সব আসামিদের গ্রেপ্তার ও চার্জশিট দেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তারা।

বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম (সোচ্চার) সিলেট নামের একটি সংগঠনের। সম্মেলনে সংগঠনটি পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এ দাবি করা হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের সমন্বয়ক অ্যাডভোকেট সুব্রত দাশ বলেন, শাল্লায় সংখালঘুদের বাড়ি-ঘরের হামলার বিষয়টি পুর্বপরিকল্পিত এবং প্রশাসন এ ন্যাক্কারজনক ঘটনা প্রতিরোধে সম্পূর্ণ হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার পর নোয়াগাঁও গ্রামের বাসিন্দারা যে মামলাটি করেছেন সেটি অত্যন্ত দুর্বল ধারায় আমলে নিয়েছে পুলিশ। এটিকে দ্রুত বিচার আইনের আওতায় নথিভুক্ত করা সমীচীন। কিন্তু পুলিশ সেটি করেনি। পুলিশ অপেক্ষাকৃত হালকা ধারায় মামলাটি নথিভুক্ত করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সংখ্যালঘুদের ওপর হামল নতুন নয়। এর আগে চট্টগ্রামের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা এবং নোয়াগাঁও গ্রামের হামলা একই সূত্রে গাঁথা। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সাম্প্রদায়িক অপশক্তি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাটের মাধ্যমে তাদের মনে ভয়-ভীতি সৃষ্টি করে সম্পত্তি দখল ও দেশছাড়া করার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ।

নোয়াগাঁওয়ের ঘটনায় সরকারের পক্ষ থেকে দেশের বরেণ্য ব্যক্তিদের দ্বারা একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অর্জুন কুমার চক্রবর্তী, সদস্য জ্যোতিষ মজুমদার, দীলিপ কুমার দাস, প্রদ্যুৎ কান্তি মজুমদার ও ওমর চক্রবর্তী।

গত ১৭ মার্চ ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে সংখ্যালঘুদের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার মানুষের বিরুদ্ধে দুটি মামলা হয়।মামলায় প্রধান আসামি স্থানীয় ইউপি নেতা শহীদুল ইসলাম স্বাধীনসহ ৩৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সুনামগঞ্জ এর আরও খবর
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সর্বশেষ সংবাদ
টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
এক মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
এক মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
সংরক্ষিত নারী আসন
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার
সংরক্ষিত নারী আসন
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার
আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
সিলেটে ৬ হাজার শিশুর প্রতীকি জন্মদিন পালন করলো ওয়ার্ল্ড ভিশন
সিলেটে ৬ হাজার শিশুর প্রতীকি জন্মদিন পালন করলো ওয়ার্ল্ড ভিশন
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে-এর বিজিএম এবং ইলেকশন ২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে-এর বিজিএম এবং ইলেকশন ২০২৬ অনুষ্ঠিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top