logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. দোয়ারায় বেইলি ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই ট্রাক খাদে

দোয়ারায় বেইলি ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই ট্রাক খাদে


প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১:২২:২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৈনগাও গ্রামে বেইলী ব্রিজ ভেঙ্গে ছাতক-দোয়ারাবাজার-সিলেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর দুইপাশে আটকা পড়ছে শতাধিক সবজিসহ মালবাহী যানবাহন। দুর্ভোগের স্বীকার লোকজন বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে মালামাল নিয়া পারাপার হচ্ছেন। ঘটনাটি ঘটেছে ছাতক দোয়ারাবাজারের একমাত্র যোগাযোগে সড়ক উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের নোয়াজের খালে। দিকোরাবাজার থেকে সারে তিন কিলোমিটারে মাথায় নৈনগাঁওয়ে।

শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টায় সিলেটের কোম্পানিগঞ্জ এলাকা থেকে আসা পাথর বোঝাই ট্রাক বেইলি সেতুতে ওঠলে অতিরিক্ত ওজন থাকার কারণে সেতুটি বিকট শব্দে নোয়াজের খালে ভেঙ্গে পড়ে। এতে ড্রাইভার সহ তিনজন আহত হয়।

আহতরা হলেন, ট্রাক ড্রাইভার কোম্পানীগঞ্জ থানার দক্ষিণ বুরদেও গ্রামের সামছু মিয়ার পুত্র আল আমিন (৩৪), একই এলাকার হেলপার রেজেক আলীর পুত্র মোশারফ হোসেন (৩৫) ও সুনামগঞ্জ সদর থানার রঙ্গারচর ইউনিয়নের শিমপুর আড়িরগাঁও গ্রামের ইসমাইল আলীর পুত্র মোহাম্মদ আলী।

বেইলী ব্রিজ ভেঙ্গে যাওয়া দোয়ারাবাজার উপজেলার সঙ্গে ছাতক ও বিভাগীয় শহর সিলেটের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মুরাদপুর গ্রামের মো. কামাল হোসেন বলেন, সকালে জরুরী কাজে সিলেটে যেতে চেয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠেই খবর পেলাম নৈনগাঁও গ্রামে বেইলি ব্রিজটি ভেঙ্গে গেছে, তাই আজকে আর সিলেটে যাওয়া হলোনা।

গাড়ি চালক আল আমিন জানান, সেতুটি ভেঙ্গে পড়ায় হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছেন। আমরা গাড়ি চালাতে পারছি না। অনেকেই সকালে ছাতকের গ্যাস পাম্প থেকে গাড়ির গ্যাস আনতে হয়। দ্রুত সময়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানাচ্ছি।

দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক বলেন, সেতু ভেঙ্গে যাওয়ায় ছাতক ও সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকালে গীয়ে এলাকার লোকজনদের সহায়তায় পায়ে হেটে পারাপারের ব্যবস্থা করে দিয়েছি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম বলেন, ব্রিজটি ভেঙ্গে যাবার খবর পেয়ে আমরা ঘটনার স্থল পরিদর্শন করি। তার সাথে আমরা সড়কে মানুষ ও যানবাহন চলাচলের শৃঙ্খলা করার জন্য ব্যবস্থা করে দিয়েছি।

ছাতক সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম জানান, সেতুটি পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে, মেরামত করতে সময় লাগবে। আমরা ব্রিজের বেইলীর জন্য মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় খোজ খবর নিচ্ছি কোথাও পাওয়া গেলে যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজের কাজ শুরু করব। তবে বিকল্প উপায়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে। আমাদের নতুন ব্রিজের মাটি ভরাটের জন্য ব্রিজটি কাজে লাগানো যাচ্ছেনা। যত তাড়াতাড়ি সম্ভব মাটি ভরাটের কাজ আরম্ভ করা হবে।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top