logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. ছাতকের বিদ্যালয়ে সুরঞ্জিত সেনগুপ্তের নামে ভবন

ছাতকের বিদ্যালয়ে সুরঞ্জিত সেনগুপ্তের নামে ভবন


প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২১, ৬:৪৩:৩২

ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আব্দুস সামাদ আজাদ ও সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের রাজনীতির দুই দিকপাল। বাংলাদেশ এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তাদেরকে বাদ দিয়ে লেখা যাবে না। সুনামগঞ্জের এ দুই প্রাণ পুরুষের স্মৃতি চির অম্লান রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা সামাদ এবং সুরঞ্জিতের রক্ত, শ্রম, ঘামে সাজানো বাগানে উড়ে এসে জুড়ে বসেছেন এবং এই মহান নেতাদের অবদান অস্বীকার করছেন, ভাটির মানুষ কোনো দিন তাদেরকে ক্ষমা করবে না। পাগলা-রাণীগঞ্জ সড়ক বাস্তবায়নে আব্দুস সামাদ আজাদ অক্লান্ত পরিশ্রম করেছেন। রানীগঞ্জ ব্রিজ সামাদ আজাদের নামে নামকরণ করলে এই ঋণ কিছুটা লাঘব হবে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) ছাতকের গোবিন্দগঞ্জ আলহাজ্ব আয়াজুর রহামন উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ‘বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এমপি মানিক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ এবং গোপালগঞ্জকে সমান চোখে দেখেন। তাই তিনি আমাদের হাওরাঞ্চলকে অগ্রাধিকার দিয়ে তার উন্নয়নের মহাযজ্ঞ চালাচ্ছেন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হাওরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হসিনার উপহার।

বিদ্যালয়ের সভাপতি হাজি মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌলশী নজরুল হাকিম।

বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ার‌্যমান লিপি বেগম। এইচ এম আরজ আলী ও মিজানুর রহমান রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলাদ হোসেন মাস্টার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আলহাজ্ব নিজাম উদ্দিন, উত্তর খুরমা উইনয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজর আলী, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ।

উল্লেখ্য, এমপি মুহিবুর রহমান মানিকে প্রচেষ্ঠায় ছাতক-দোয়ারায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ রাজনীতিবীদ ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হচ্ছে। ইতোমধ্যে মুক্তিযুদ্ধের সংগঠক ডা. হারিস আলীর নামে জাউয়া ডিগ্রি কলেজের ভবনের নামকরণ, গোবিন্দগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে লুৎফুর রহাম সরকুম ভবন, কালারুকা কমর আলী উচ্চ বিদ্যালয়ে সাবেক স্পিকার হুায়ুন রশিদ চৌধুরীর নামে ভবনের নামকরণ করা হয়েছে।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top