logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. চুনারুঘাটের পৌর মেয়র হলেন আ.লীগের সাইফুল আলম

চুনারুঘাটের পৌর মেয়র হলেন আ.লীগের সাইফুল আলম

প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৫:৫৪

হবিগঞ্জের চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

জানা যায়, বিগত পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর নাজিম উদ্দিন শামছুর কাছে ১৪ ভোটে হেরেছিলেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল। এবার বিএনপির সেই প্রার্থীকেই বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হলেন তিনি।

বিএনপি প্রার্থী শামছুর চেয়ে ৩ হাজার ৩৮৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল। এই জয়ের মাধ্যমে হবিগঞ্জের ৪ টি পৌরসভার মধ্যে প্রথম জয়ের দেখা পেলো আওয়ামী লীগ। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীদের কাছে হারতে হয়েছে আওয়ামী লীগকে। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।

তিনি জানান , আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৮৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন শামছু পেয়েছেন ৩ হাজার ৪৪৫ ভোট। ফলে ৩ হাজার ৩৮৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম রুবেল।

এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪ টা পর্যন্ত, সকল ভোট ইভিএমের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। একটি অপ্রীতিকর ঘটনা বাদে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে ।

হবিগঞ্জ এর আরও খবর
হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়

সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়

সর্বশেষ সংবাদ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top