সুনামগঞ্জের ২ পৌরসভায় একটিতে নৌকা অপরটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২১, ৮:৪৮:২৯
সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাদের বখত নৌকা প্রতীকে ২১ হাজার ৬৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে নাদের বিজয়ী হন।
এদিকে, ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম চৌধুরী ১২ হাজার ৮২৩ ভোট পেয়ে বেসরসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ৭ হাজার ৯০৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
জগন্নাথপুর বিএনপির বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত আক্তারুজ্জামান আক্তার চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।





