logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. সিলেটের ৭ পৌরসভায় নির্বাচন কাল, ৯১ ভোট কেন্দ্রের ৭০টিই ঝুঁকিপূর্ণ

সিলেটের ৭ পৌরসভায় নির্বাচন কাল, ৯১ ভোট কেন্দ্রের ৭০টিই ঝুঁকিপূর্ণ

প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২১, ৬:২১:৩৯

সিলেট বিভাগের ৭টি পৌরসভায় নির্বাচন আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচন নির্বিঘ্ন করতে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনী প্রচার প্রচারণার শেষ সময়ে এসে কিছু অপ্রীতিকর ঘটনায় কয়েকটি পৌরসভায় আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়া ৭ পৌরসভার ৯১ ভোট কেন্দ্রের মধ্যে ৭০টিরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।

তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ভোট হতে যাওয়া ৭টি পৌরসভায় বুধবার থেকে মাঠে নেমেছেন ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মোতায়েন করা হয়েছে ২১ প্লাটুন বিজিবি সদস্য। বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মাঠে রয়েছেন।

শনিবার সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, একটি ভোট কেন্দ্রে ৪ জন পুলিশ, ব্যাটালিয়ান আনসার, সাধারণ আনসারসহ মোট ১৩ জন দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের বাইরে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশের একটি টিম। সাদা পোশাকে থাকবেন পুলিশ সদস্যরা। এছাড়াও, প্রতিটি পৌর এলাকায় ৮ জন করে থাকবে র‌্যাবের টহল টিম। একইভাবে ৮ জনের রিজার্ভ টিমও থাকবে। একটি পৌরসভায় র‌্যাবের ৩২ সদস্যের টহল টিম এবং ৩২ সদস্যের রিজার্ভ টিম থাকবে। প্রতি পৌরসভায় থাকবে ৩ প্লাটুন বিজিবি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করবে বিজিবি।

সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-এ-এলাহী সুনামগঞ্জ পৌরসভায়, সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভা দীপ পাল ছাতক পৌরসভায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: রাগীব নুর জগন্নাথপুর পৌরসভায়, মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম হোসনে আরা বেগম কমলগঞ্জ পৌরসভায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান কুলাউড়া পৌরসভায়, হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী মাধবপুর পৌরসভায় ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মন নবীগঞ্জ পৌরসভার দায়িত্ব পালন করছেন।

১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তারা এই দায়িত্বে থাকবেন। নির্বাচনী এলাকায় নির্বাচনী সহিংসতার তাৎক্ষনিক বিচার কার্যক্রম করবেন।

উপ মহা-পুলিশ পরিদর্শক (ডিআইজি) সিলেটের রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (গণমাধ্যম) মোঃ জেদান আল মুসা বলেন, নির্বাচন কমিশনের চাহিদা ও নির্দেশনা অনুযায়ী ফোর্স মোতায়েন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন ও ভোট দিতে পারেন-এজন্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন।

সূত্র জানায়, ৭ পৌরসভায় ১ হাজার ৫০ জন বিজিবি সদস্য, প্রায় ১ হাজার র‌্যাব সদস্য, প্রায় ১ হাজার ৫০০ পুলিশ সদস্য, আর্মড পুলিশ, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রের পাশাপাশি কেন্দ্রের আশপাশ এলাকায় ও থাকবে বিশেষ নজরদারি। থাকবে স্ট্রাইকিং ফোর্স।

পৌরসভাগুলো রিটার্নিং কর্মকতূার কার্যালয় সূত্র জানা গেছে, ৭ পৌরসভার মোট ভোট কেন্দ্র ৯১টি। ভোট কক্ষ ৪৭৮টি। সুনামগঞ্জ পৌরসভার মোট ভোটার ৪৬ হাজার ৯৭৯ জন। পুরুষ ২৩ হাজার ২২০ জন ও ২৩ হাজার ৭৫৯ জন হলেন মহিলা ভোটার। ছাতক পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ২৭৮ জন। পুরুষ ভোটার ১৫ হাজার ২৭২ জন ও মহিলা ১৫ হাজার ৬ জন। জগন্নাথপুর পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৬০১ জন। পুরুষ ভোটার ১৪ হাজার ৩৬৪ জন ও মহিলা ১৪ হাজার ২৩৭ জন। কমলগঞ্জ পৌরসভার মোট ভোটার ১৩ হাজার ৯০৫ জন। পুরুষ ৬ হাজার ৮৮৭ জন ও মহিলা ভোটার ৭ হাজার ১৮ জন। কুলাউড়া পৌরসভার মোট ভোটার ২০ হাজার ৭৬৯ জন। পুরুষ ভোটার ১০ হাজার ২২৮ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৫৩১ জন। নবীগঞ্জ পৌরসভার মোট ভোটার ১৮ হাজার ৬৯৯ জন। পুরুষ ভোটার ৯ হাজার ১৩৯ জন ও ৯ হাজার ৫৬০ জন হলেন মহিলা ভোটার। মাধবপুর পৌরসভার মোট ভোটার ১৫ হাজার ৯৮৭ জন। পুরুষ ভোটার ৮ হাজার ১০৭ জন ও ৭ হাজার ৮৮০ জন হলেন মহিলা ভোটার।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top