logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. যত্রতত্র ফেসবুক লাইভ একধরণের উপদ্রব : এসপি ফরিদ

যত্রতত্র ফেসবুক লাইভ একধরণের উপদ্রব : এসপি ফরিদ

প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২০, ১:০১:৩৩

সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ বলেছেন, যত্রতত্র ফেসবুক লাইভ একধরণের উপদ্রব। এতে কোনো বাছ-বিচার থাকছে না। ফেসবুক মিডিয়ায় অবাধে সংবেদনশীল অনেক বিষয় তুলে ধরছে।

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিস্কৃত উপপরিদর্শক (এসাআই) আকবর হোসেন ভূইয়াকে আটকের পর ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এমনটি বলেছেন সিলেটের পুলিশ সুপার।

রায়হানের মৃত্যুর ২৭ দিন পর্ গত সোমবার সকালে আকবরকে আটক। ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। তবে পুলিশের এমন দাবির আগেই ফেসবুকে ছড়িয়ে পড়া আকবরকে আটকের কিছু ভিডিও নিয়ে শুরু হয় নানামুখী আলোচনা।

এ বিষয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এসপি ফরিদ উদ্দিন বলেন, ওইসব ভিডিও এবং তা নিয়ে নানামুখী আলোচনা প্রসঙ্গে আমি কিছু বলব না। এসব বিষয়ে যারা বলছেন, সেটা তাদের বিষয়। ভিডিওগুলো আমরা দেখছি। মেইন স্ট্রিম মিডিয়া (মূলধারার গণমাধ্যম) ছাড়া কিছু ফেসবুক মিডিয়া অবাধে সংবেদনশীল অনেক বিষয় তুলে ধরছে। এটা এক ধরনের উপদ্রব। যত্রতত্র লাইভ, কোনো বাছ-বিচার থাকছে না। সীমান্ত এলাকার সংবেদনশীলতাও মানা হয় না। প্রযুক্তির প্রসারে এমন উপদ্রব নানা বিড়ম্বনাও তৈরি করছে। নানা বিষয় উসকে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। অপপ্রচারেই তা হচ্ছে।

আকবরকে গ্রেপ্তার প্রসঙ্গে এসপি বলেন, দীর্ঘ নজরদারিতেই আকবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। আমাদের চেষ্টার সঙ্গে কিছু বিনিময়ও হয়েছে। এই বিনিময় খোলাসা করতে পারব না। গ্রেপ্তার অভিযানে আমাদের সীমান্ত উপজেলা জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট থানার পুলিশসহ কিছু সীমান্ত সোর্স, যাঁদের আমি বন্ধু বলি, তারা সহায়তা করেছেন। কানাইঘাটের আরও একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সহায়তা করেছেন। আমরা কোনো ক্রেডিট নিতে চাই না, এটা পুলিশের রুটিন কাজ। পুলিশের এই কাজে সহায়তা করায় সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

ফরিদ উদ্দিন বলেন, আকবর পুলিশের একজন সদস্য ছিলেন। যে ঘটনাটি ঘটেছে (রায়হানের মৃত্যু) তা নিয়ে আমরা চরমভাবে মর্মাহত। আরও মর্মাহত হই আকবরের পলায়নে। পরিকল্পনা আলাদা কিছু ছিল না। সিলেট জেলার বড় একটি অংশ বাংলাদেশ-ভারত সীমান্ত। কোনো অপরাধ ঘটলেই আমরা অপরাধীদের খুঁজতে সবার আগে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়ে দিই। আকবরের বেলায় সীমান্তের সব থানায় একাধিক ছবি পাঠিয়ে সতর্ক করা হয়। দীর্ঘ সময় ধরে নজরদারি ও সোর্সদের তৎপরতায় আকবর ধরা পড়েছেন। আকবর পালিয়ে কোথায় ছিলেন, এ বিষয়ে আমরা কিছু বলতে চাই না। আমাদের বলার বিষয় হচ্ছে, আকবরকে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

পালিয়ে যাওয়ার পর আকবরের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ১৪ অক্টোবর থেকে আমরা আকবরকে গ্রেপ্তার করার চেষ্টায় নামি। এই চেষ্টার শুরুর পর্যায়টা পলাতক আকবরকে শনাক্ত করার পর্যায় ছিল। এরপর আমরা ধাপে ধাপে চেষ্টা অব্যাহত রাখি। তাকে গ্রেপ্তার করতে পারব, এই মনোবল ছিল। আমাদের এই চেষ্টা শুধু জেলা পুলিশ নয়, ওপর থেকে নিচ পর্যন্ত তৎপরতা ছিল। নগর পুলিশ, তদন্তকারী সংস্থা পিবিআই সবার সহায়তা ও সমন্বয়ের ফলে আকবরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

আকবরকে পালাতে সহায়তাকারী পুলিশ কর্মকর্তাদের সহায়তা প্রসঙ্গে ফরিদ উদ্দিন বলেন, পুলিশের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, এই পুলিশই মানুষের সবচেয়ে কাছের। এই ঘটনা জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা জনগণের অনুভূতি বুঝতে পেরেছি। বাহিনীর ঊর্ধ্বতন পর্যায় থেকে সুপারভিশন হচ্ছে। গাফিলতি থাকলে অবশ্যই দেখা হবে। এ ব্যাপারে আসলে আমার বলার কিছু নেই।

সূত্র : প্রথম আলো

শীর্ষ সংবাদ এর আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

সর্বশেষ সংবাদ
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত</span> <br> হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top