করোনায় আক্রান্ত ডা. শিশির চক্রবর্ত্তী
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২০, ৪:৪৫:৫৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিশির চক্রবর্তী। বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে তাঁর করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এদিকে, ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪৪ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৭৮২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৫, হবিগঞ্জে ১ হাজার ৮৪৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।





