logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. এবার সিলেটে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণ

এবার সিলেটে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণ

প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২০, ৯:৫২:০৬

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যে বেরিয়ে আসছে একাধিক ধর্ষণের ঘটনা। এবার পূর্ব বিরোধের জের ধরে জোরপূর্বক বাসায় প্রবেশ করে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আর স্কুলছাত্রী ধর্ষক ছাত্রলীগকর্মী রাকিব হোসেন মিজুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া শহরতলির রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ছাত্রীকে (১২) তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার জসিম উদ্দিন (২২) ও মো. এখলাছ মিয়ার (২০) সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় সরকার।

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় নগরীর শামীমাবাদ এলাকায় পূর্ব বিরোধের জের ধরে জোরপূর্বক বাসায় প্রবেশ করে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে পাঁচ সন্তানের জননীকে (৩৫) ধর্ষণ করে দেলোয়ার (৪০)। তাকে সহযোগিতা করে জামাল মিয়া ওরফে বাট্টি জামাল (৪০) ও হারুন মিয়া ওরফে চাক্কু হারুন (৩৫)।

দেলোয়ার শামীমাবাদের ৪ গলির ২নং বাসার লালু মিয়ার ছেলে, বাট্টি জামাল ও চাক্কু হারুন একই এলাকার বাসিন্দা। ধর্ষিত নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকালে তার স্বামী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় দেলোয়ার, বাট্টি জামাল ও চাক্কু হারুনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে দেলোয়ার ও চাক্কু হারুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অপর আসামী বাট্টি জামালকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

এদিকে, নগরীর দাড়িয়া পাড়ায় প্রেমের সম্পর্ক গড়ে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন মিজুর (২২) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে রোববার মামলার তদন্ত কর্মকর্তা মিজুকে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সোমবার শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাত সাড়ে ৭টার দিকে সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাাব-৯। রোববার তাকে এসএমপির কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর বিকেলে মিজুকে আদালতে নেয়া হয়।

অপরদিকে, শহরতলির রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার জসিম উদ্দিন (২২) ও মো. এখলাছ মিয়ার (২০) সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। মঙ্গলবার রিমান্ড শুনানির কথা রয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top