logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. দীর্ঘ ৯ বছর পর সিলেট-লন্ডন রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু

দীর্ঘ ৯ বছর পর সিলেট-লন্ডন রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২০, ৩:০৩:২৩

সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ রোববার (০৪ অক্টোবর) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফ্লাইটের উদ্বোধন করেন। সপ্তাহের প্রতি বুধবার এই ফ্লাইট পরিচালিত হবে। উদ্বোধনী ফ্লাইটটি সকাল ১১.১৫ মিনিটে ২৩২ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, হজরত শাহজালাল (র.) স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেটের অধিবাসীদের জন্য আজকের দিনটি আনন্দের। আজ তাদের দীর্ঘ প্রতীক্ষিত সিলেট-লন্ডন ফ্লাইট শুরু হয়েছে। এই সরাসরি ফ্লাইট সিলেটবাসী ও যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। প্রধানমন্ত্রীর এই উপহারের জন্য সিলেটের মানুষের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরাসরি এই বিমান যোগাযোগের ফলে দেশ প্রেমিক প্রবাসী ভাই-বোনদের সাথে দেশের যোগাযোগ আরও দৃঢ়, সহজ ও আরামদায়ক হবে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে এখন আরও আধুনিক ও তারুণ্যদীপ্ত। তাঁর ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টায় জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের বিমান বহরে যুক্ত হয়েছে  বোয়িং ৭৮৭ (ড্রিম লাইনার), ৭৭৭ ও ৭৩৭ মডেলের বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ১২ টি  উড়োজাহাজ। এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আমরা কানাডা কর্মাসিয়াল কর্পোরেশন (সিসিসি) হতে স্বল্পপাল্লার ০৩ টি নতুন ড্যাশ-৮ কিউ৪০০ ক্রয় করেছি। অচিরেই এই বিমানগুলো আমাদের বহরে সংযুক্ত হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। আর্ন্তজাতিক এবং অভ্যন্তরীন অপারেশন এর পরিধি এবং ব্যাপ্তি ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে। নতুন গন্তব্য সংযোজন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে আকাশের পঞ্চম স্বাধীনতা নিশ্চিত করে আমরা বিমান চলাচল চুক্তি সম্পাদন করেছি। এর ফলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের যেকোন শহরে, যেকোনো সংখ্যক বিমান চলাচল করতে পারবে।’

তিনি আরো বলেন,  ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি। এছাড়াও, যুক্তরাষ্ট্রের ফেডারেল ফ্লাইট অ্যাডমিনিস্ট্রেশনের নির্ধারিত ক্যাটাগরি-১ অর্জনের কাজেও সন্তোষজনক অগ্রগতি হয়েছে। কোভিড-১৯ এর কারণে এফ এ এ কর্তৃপক্ষ সরোজমিনে পরিদর্শন কাজ সম্পন্ন করতে না পারায় তা অনলাইনে সম্পাদন করবে বলে তারা জানিয়েছেন। এ বিষয়ে আলোচনা চলছে। এই পরিদর্শন কাজ সম্পন্ন হলেই আমরা ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করতে পারব বলে আশাবাদী। এছাড়াও ঢাকা থেকে কানাডার টরেন্টোতে এবং জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনার লক্ষ্যে আমরা কাজ করছি। এ ব্যাপারে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। খুব দ্রুতই আমরা এই দুই দেশে সরাসরি বিমান পরিচালনা শুরু করতে পারবো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুদ উদ্দিন আহমেদ প্রমূখ।

প্রসঙ্গত, ২০১১ সালে এ রুটে সরাসরি ফ্লাইট চালুর কিছুদিন পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ঢাকা হয়ে এই ফ্লাইট চালু হলেও করোনার কারণে তা বন্ধ হয়ে যায়।

এছাড়া করোনা মহামারির আগে বিমান প্রতি সপ্তাহে লন্ডনে চারটি ও ম্যানচেস্টারে তিনটি করে ফ্লাইট পরিচালনা করতো। ফিরতি ফ্লাইটগুলো সিলেট হয়ে ঢাকায় এসে সরাসরি যুক্তরাজ্যের এই দুটি রুটে আবার যেত। কিন্তু করোনার কারণে যাত্রী কমে যাওয়ায় ১৬ জুলাইয়ের পর বিমানের লন্ডন ফ্লাইট বন্ধ হয়ে যায়। এক মাস পর ১০ আগস্ট থেকে ঢাকা-লন্ডন রুটে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট চালু করে বিমান।

তবে, এই ফ্লাইট ওসমানীতে অবতরণ করতো না। সিলেটের যাত্রীদের বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে করে ঢাকায় এনে ইমিগ্রেশনের কার্যক্রম করানো হতো। লন্ডনে সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক বাসিন্দা বসবাস করেন।

বিমান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।পরবর্তী সময়ে গত ৪ আগস্ট বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে পুনরায় লন্ডন-সিলেট ফ্লাইট চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। যার পরিপ্রেক্ষিতে আজ রোববার (৪ অক্টোবর) থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হলো।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top