logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. এমসি কলেজে গণধর্ষণ: ৫ দিনের রিমান্ডে মাসুম

এমসি কলেজে গণধর্ষণ: ৫ দিনের রিমান্ডে মাসুম

প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২০, ৩:০২:৩১

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান মাসুমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাহফুজুর রহমান মাসুমকে আদালতে উপস্থাপন করে পুলিশ। এ সময় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিকে এ ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণকাণ্ডে আটজনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে ছয়জনই এজাহারভুক্ত আসামি। এ ছাড়া আগের দিন গ্রেপ্তার তিনজনকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকালও আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি।

এদিকে ছাত্রাবাসে ধর্ষণ ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের কমিটি গতকালই কলেজে এসে তদন্ত শুরু করেছে। তদন্ত কমিটি প্রথম দিন অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গতকাল সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি তারেকুল ইসলাম তারেককে সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তারেক সুনামগঞ্জ জেলার সদর উপজেলার উমেদনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এর আগে গত সোমবার রাতে জৈন্তাপুর উপজেলা থেকে মামলার ৬ নম্বর আসামি ছাত্রলীগকর্মী মাহফুজুর রহমান মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এমসি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামা দলইকান্দি গ্রামের বাসিন্দা সালিক আহমদের ছেলে। গতকাল সকালে তাঁকে শাহপরান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আগের দিন গ্রেপ্তার তিনজনকে গতকাল আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁরা হচ্ছেন মামলায় এজাহারনামীয় আসামি মাহমুদুর রহমান রনি এবং সন্দেহভাজন আসামি রাজন ও আইনুদ্দিন। গতকাল দুপুরে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে তাঁদের হাজির করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালতে আগের দিনের মতো গতকালও আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত শুক্রবার রাতে এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে ধর্ষণ করেন ছাত্রলীগের একদল কর্মী। স্বামীর সঙ্গে ওই তরুণী কলেজে বেড়াতে গিয়েছিলেন। এ ঘটনায় ওই তরুণীর স্বামী ছয়জনের নাম উল্লেখ করে অচেনা আরো তিনজনকে আসামি করে শাহপরান থানায় মামলা করেন।

সিলেট এর আরও খবর
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top