logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: যা বললেন সিলেট আওয়ামী লীগ নেতারা

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: যা বললেন সিলেট আওয়ামী লীগ নেতারা

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:২৭:৩৯

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: যা বললেন সিলেট আওয়ামী লীগ নেতারা

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক গৃহবধূ (১৯) ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানালেন সিলেট আওয়ামী লীগের নেতারা।

এ বিষয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, অপরাধী যে দলেরই হোক, অপরাধ করলে শাস্তি অবশ্যই পেতে হবে। একজন গৃহবধূকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ছাত্রাবাসে ধর্ষণ করে তারা কলেজকে কলুষিত করেছে। যার কারণে তাদের কোনো ছাড় নেই। ইতোমধ্যে আমরা পুলিশকে বলে দিয়েছি অপরাধীদের গ্রেফতার করার জন্য। সেই সাথে এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের গডফাদারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সাথে এ বিষয়ে কথা বলেছেন আমরা তাদের সার্বিক বিষয় বলেছি।

এমসি কলেজের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, আমাদের দাবি একটাই আসামিদের গ্রেফতার করা হোক। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কেউ কোনো তদবির করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হোক। সিলেটের এমসি কলেজের যে ঐতিহ্য পৃথিবী জুড়ে রয়েছে তা আজ ধ্বংসের পথে। এটা কোনোভাবে কাম্য নয়। এছাড়া এমন অপরাধীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তাদের সম্পর্কেও খোঁজ নেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে আমরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করবো।

বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আরও বলেন, ধর্ষণকরীদের কোনো পরিচয় নেই। তাদের পরিচয় শুধু-তারা অপরাধী। এই লজ্জাজনক ঘটনায় আমরা অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছি। ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথাও হয়েছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ইতোমধ্যে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিয়েছি-অপরাধী যারাই হউক তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এমসি কলেজের ছাত্রবাসে ধর্ষণের ঘটনা খুবই জঘন্য এবং নিন্দনীয়। আমরা অপরাধীদের শাস্তি চাই। এই ঘটনায় কেউ যাতে পার না পায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছি। সেই সাথে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানান, ছাত্রাবাসের ঘটনাটি সত্যি লজ্জাজনক। এই ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তিনি জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধরণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় আমাদেরকে মারাত্মক ক্ষতির মুখে ফেলেছে। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে এই ঘটনায় কেউ যাতে হয়রানির শিকার না হয় সেবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

এদিকে, গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে ৯ জনকে আসামি করে শাহপরাণ থানায় গণধর্ষণের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top