logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. ১৫ ও ২১ শে আগস্টের কুশিলবরা এখনো চারিদিকে ছড়িয়ে আছে-তথ্যমন্ত্রী

১৫ ও ২১ শে আগস্টের কুশিলবরা এখনো চারিদিকে ছড়িয়ে আছে-তথ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ১১:১৩:৪৩

বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে সক্ষম হয়নি। তারাই ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। একইভাবে ২১শে আগস্ট বৃষ্টির মতো গ্রেনেড ছুঁড়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছে। সেই ১৫ ও ২১ শে আগস্টের কুশিলবরা এখনো চারিদিকে ছড়িয়ে আছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনার সাড়ে ৫ মাস। এই সময়ে দেশে মৃত্যুর হার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম। করোনা মোকাবেলায় সরকার সক্ষমতা দেখাতে না পারলে বাংলাদেশে ভারত-পাকিস্তানের চেয়ে বেশি মানুষ মরতো। আর তা প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, করোনাকালে সরকার দেশে ৮ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। নগদ ২৫০০ টাকা করেও দেওয়া হয়েছে। আর করোনাকালে অগ্রভাগের যোদ্ধা সাংবাদিকদেরও অর্থসহায়তা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমরা দলমত নির্বিশেষে সবাইকে সহায়তা দিয়েছি। এটাই আওয়ামী লীগের মূলনীতি। এ ধরণের সহায়তা সার্কভুক্ত দেশগুলোর কোনো সরকার করেনি। তাছাড়া করোনাকালেও শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে অর্থনীতির চাকা সচল রয়েছে। গত মাসের চেয়ে এ মাসে রফতানী আরো ১৩ শতাংশ বেড়েছে। এ কারণে বিশ্বের বুকে শেখ হাসিনাকে উন্নয়নের রোল মডেল আখ্যা দেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, বঙ্গবন্ধু একটি দেশ দিয়েছেন। এ কারণে পুরো পৃথিবী মূল্যায়ন করে দেখেছে তিনি মহামানব।

তিনি বলেন, সাংবাদিকদের মানোন্নয়নের জন্য বঙ্গবন্ধু পিআইবি গঠন করেছেন। তাই সাংবাদিকতায় বস্তুনিষ্টতায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশাত্ববোধের ব্যাপারে কোনো আপোষ নেই। তিনি সাংবাদিকদের ঐক্যেবদ্ধ হতে এবং সিলেটে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন গঠনের তাগিদ দেন।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, বিশ্ব পরিস্থিতি যখন টালমাটাল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় তখন করোনা অনেকটা নিয়ন্ত্রনে এসেছে। দেশের মানুষ যখন অসহায়, তখন তিনি পাশে দাঁড়িয়েছেন। পোষাক শিল্পকে বাঁচাতে প্রণোদনা দিয়েছে। প্রতি জেলায় জেলায় সাংবাদিকদের অর্থ সহায়তা দিয়েছেন। যখন কোনো রাষ্ট্র সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়নি, তখন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন।

সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ। অনুষ্ঠান পরিচালনা করেন তথ্য অধিদপ্তর সিলেটের উপ পরিচালক যুলিয়া জেসমিন মিলি। অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার ১০৫ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top