logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. লাইফস্টাইল
  3. বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মাস্ক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মাস্ক

প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২০, ৭:২৪:২৫

সোনা ও হীরায় মোড়ানো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মাস্ক তৈরি করছে ইসরায়েলি একটি গহনা কোম্পানি। ১৫ লাখ মার্কিন ডলার মূল্যের এই মাস্ক অর্ডার করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা এক ব্যবসায়ী।

মার্কিন বার্তাসংস্থা এপি বলছে, ১৮ ক্যারেট সাদা সোনার মাস্কে ৩ হাজার ৬০০টি সাদা-কালো হীরার টুকরা বসিয়ে মাস্কটি তৈরি করছেন ডিজাইনার আইজ্যাক লেভি। তিনি বলেন, ক্রেতার অনুরোধে মাস্কের উপরের অংশে বসানো হবে উচ্চমানের এন-৯৯ ফিল্টার।

ওয়াইভেল নামের ইসরায়েলি কোম্পানিটির মালিক লেভি। তিনি বলেন, ক্রেতার আরও দুটি চাহিদা ছিল: চলতি বছরের মধ্যেই এর কাজ শেষ করতে হবে এবং এটাই হবে বিশ্বের সবচেয়ে দামি মাস্ক। শেষ শর্তের জবাবে লেভি ক্রেতাকে জানান, এসব চাহিদা পূরণ করা একদম সহজ কাজ।

ক্রেতার নাম প্রকাশ করতে রাজি হননি লেভি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই মাস্কের ক্রেতা একজন চীনা ব্যবসায়ী। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন। মাস্কটি তৈরিতে ১৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি প্রায় ১২ কোটি ৭৩ লাখ টাকা) ব্যয় হবে।

বিশ্বের বেশিরভাগ দেশে জনসম্মুখে মাস্ক পরা এখন প্রায় বাধ্যতামূলক করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন ধরনের মাস্ক পরছেন মানুষ। কিন্তু চীনা ওই ব্যবসায়ী যে মাস্কটি অর্ডার করেছেন, সেটি সাধারণ সার্জিক্যাল মাস্কের তুলনায় প্রায় একশ গুণ বেশি ওজনের। লেভি বলেন, মাস্কটি তৈরি শেষ হলে এর ওজন দাঁড়াবে ২৭০ গ্রামে। ওজন বেশি হওয়ায় এটি সবসময় ব্যবহার করার সম্ভাবনা কম।জেরুজালেমের কাছে কারখানায় গিয়েছিলেন এপির সাংবাদিক। এ সময় তাকে বেশ কিছু সোনা ও হীরা খচিত মাস্ক দেখান লেভি। মাস্কের ওপরের অংশে যে ফিল্টার ব্যবহৃত হয়; সেটিও সোনার তৈরি। লেভি বলেন, অর্থ থাকলে হয়তো সবকিছু কেনা যায় না। কিন্তু যদি একটি ব্যয়বহুল কোভিড-১৯ মাস্ক কিনে ঘুরে বেড়ালে মানুষের দৃষ্টি কাড়তে পারবে। এতে ক্রেতা খুশি হবেন।

যখন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অর্থনৈতিক সঙ্কটে ভুগছেন অথবা কর্মহীন হচ্ছেন তখন এমন ব্যয়বহুল মাস্ক নিয়ে ভুল ধারণা তৈরি হবে কিনা? লেভি বলেন, তিনি নিজে এটা পরবেন না। তৈরি করার সুযোগ পাওয়ায় ক্রেতার প্রতি কৃতজ্ঞ তিনি।

ইসরায়েলি এই ডিজাইনার বলেন, আমি অনেক খুশি। মাস্কটি আমাদের বিশাল কাজের সুযোগ করে দিয়েছে। বর্তমানের এই কঠিন প্রতিকূল সময়েও আমাদের কর্মীদের কাজ দিয়েছে এই মাস্ক।

লাইফস্টাইল এর আরও খবর
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?

দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?

যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ

যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে খান ঢ্যাঁড়শ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে খান ঢ্যাঁড়শ

কালো পোশাকে কেন গরম বেশি লাগে?

কালো পোশাকে কেন গরম বেশি লাগে?

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর</span> <br> ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
এক মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
এক মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
<span style='color:#ff0000;font-size:16px;'>সংরক্ষিত নারী আসন </span> <br> বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার
সংরক্ষিত নারী আসন 
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার
আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
সিলেটে ৬ হাজার শিশুর প্রতীকি জন্মদিন পালন করলো ওয়ার্ল্ড ভিশন
সিলেটে ৬ হাজার শিশুর প্রতীকি জন্মদিন পালন করলো ওয়ার্ল্ড ভিশন
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে-এর বিজিএম এবং ইলেকশন ২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে-এর বিজিএম এবং ইলেকশন ২০২৬ অনুষ্ঠিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top