logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. বিশ্বনাথে পুলিশের সামনেই এমপি মোকাব্বিরের গাড়িতে সন্ত্রাসী হামলা

বিশ্বনাথে পুলিশের সামনেই এমপি মোকাব্বিরের গাড়িতে সন্ত্রাসী হামলা

প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২০, ১:০৪:১৫

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পুলিশের সামনেই গণফোরাম নেতা ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হওয়ার আগ মুহূর্তে উপজেলা পরিষদের গেটে এ হামলার ঘটনা ঘটে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নিজেই এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় আমি উপস্থিত হওয়ার সময় পুলিশের সামনেই আমার গাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর সংসদে না যাওয়ার জন্য অনেক হুমকি এসেছিল। আমি জনগণের সেবা করার জন্য তারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন। তখনইতো আমার জীবনের মায়া ছেড়ে আমি সংসদে গিয়েছি। আর এখন আমার ওপরে সন্ত্রাসী হামলা হবে সেটা আমি কখনো ভয় করি না।

এমপি মোকাব্বির খান তার ওপর এই সন্ত্রাসী হামলা দুঃখজনক বলে সভায় উপস্থিত থাকা থানার ওসি শামীম মুসাকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান এমপির গাড়িতে হামলার নিন্দা জানিয়ে বলেন, আজকে পুলিশের উপস্থিতে এমপির গাড়িতে সন্ত্রাসী হামলায় প্রমাণ করে যে বিশ্বনাথ উপজেলায় আইন শৃংখলার চরম অবনতি হয়েছে। তিনি ক্ষুব্ধ হয়ে এমপির গাড়িতে হামলাকারীদের ২৪ ঘণ্টার ভেতরে গ্রেফতারের জন্য ওসির কাছে দাবি করেন।

এদিকে, এমপি মোকাব্বির খানের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হওয়ার খবরে রোববার রাত থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এজন্য সোমবার সকালে আইন শৃঙ্খলা সভাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যেও এমপির গাড়িতে ওই হামলা চালানো হয়েছে। এনিয়ে আওয়ামী লীগের একটি অংশে চরম ক্ষোভ বিরাজ করেছে। সভা শেষে পুলিশ প্রটোকলে সভাস্থল ত্যাগ করেন এমপি।

তবে সভায় ওসি তার বক্তব্যে বলেন, এমপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন। কাউকেই ছাড় দেব না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, টিএইচও আবদুর রহমান মূসা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, আমির আলী, আলমগীর হোসেন, শিক্ষিকা নেহারুন নেছা, দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খয়রুল আমিন আজাদ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, প্রনঞ্জয় বৈদ্য অপু ও আশিক আলী।

সিলেট এর আরও খবর
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top