logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. রামমন্দিরের পূজা স্থগিত চেয়ে হাইকোর্টে মামলা

রামমন্দিরের পূজা স্থগিত চেয়ে হাইকোর্টে মামলা

প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২০, ৫:৫১:০৭

ভারতে করোনার মধ্যেই শুরু হচ্ছে অযোধ্যায় বিতর্কিত রামমন্দির নির্মাণকাজ। তিথি দেখে ঠিক হয়েছে ৫ আগস্ট হবে ভূমিপূজা। ৪০ কেজি রুপার ইট দিয়ে মন্দির নির্মাণের কাজ উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকার কথা রয়েছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের।

তবে, মহামারির মধ্যে এমন জাকজমকপূর্ণভাবে রামমন্দিরের ভূমিপুজো হলে তা কভিড-১৯ সংক্রান্ত সরকারি গাইডলাইনকে লঙ্ঘন করবে এমন দাবিতে এই অনুষ্ঠান স্থগিত রাখার জন্য এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন দিল্লির এক সাংবাদিক। সাকেত গোখলে নামের ওই সাংবাদিক বৃহস্পতিবার এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

আদালতে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে, করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবাইকে ‘আনলক ২.০’-এর গাইডলাইন মানতে বলছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলো। এই অবস্থার মধ্যে রামমন্দিরের ভূমিপুজো হলে সরকারি নির্দেশ ভাঙা হবে। ওই অনুষ্ঠানের জন্য অযোধ্যায় প্রচুর মানুষের সমাগম হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ প্রচুর বিশিষ্ট মানুষ সেখানে উপস্থিত থাকবেন। এর ফলে কেন্দ্র ও রাজ্যের জারি করা নিয়মেরই লঙ্ঘন করা হবে। যা ভয়াবহ এই মহামারির সময়ে কোনোভাবেই কাম্য নয়। সবদিক খতিয়ে দেখে আদালত এই বিষয়ে স্থগিতাদেশ জারি করুক।

গত বছর সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দানের পরই রামমন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। রামের বিগ্রহ গোটা ভারত ঘোরানো হয়েছে। সারা দেশ থেকে ভক্তরা ভিত গাঁথার ইঁট পাঠিয়েছেন। কুম্ভমেলায় সাধুদের অনুমতিও নেওয়া হয়েছে। এরপরই ৫ আগস্ট দুপুর সোয়া বারোটায় ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ ঠিক হয়েছে।

তিনদিন ধরে চলবে রীতি-রেওয়াজ। জমকালো ব্যবস্থা করা হয়েছে। তবে, করোনা আবহে মাত্র ২০০ জন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে ১৫০ জনই আমন্ত্রিত ভিআইপি।

একদিকে যেমন প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভিতপুজোয় হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে, তেমনই বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানী, মুরলী মনোহর যোশি, উমা ভারতী ও বিনয় কাটিয়ারদেরও আমন্ত্রণ জানানো হবে। ভূমিপুজোয় হাজির থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আরএসএস প্রধান মোহন ভাগবতও। সূত্র : সংবাদ প্রতিদিন।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top