logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. ফাহিম সালেহকে হত্যার অভিযোগে ব্যক্তিগত সহকারী গ্রেফতার

ফাহিম সালেহকে হত্যার অভিযোগে ব্যক্তিগত সহকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২০, ১২:৩১:৪৫

পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে নৃশংসভাবে হত্যার অভিযোগে তার ব্যক্তিগত সহকারী টাইরিস ডেভন হ্যাসপিলকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১৭ জুলাই) তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

ফাহিম সালেহ হত্যার পর থেকেই সন্দেহভাজনের তালিকায় ছিলেন ২১ বছর বয়সী হ্যাসপিল।

সালেহ’র কাছ থেকে বড় অংকের টাকা চুরি করে হ্যাসপিল, এ বিষয়টি জেনে ফেলার কারণেই তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।

পুলিশের দুই কর্মকর্তার বরাতে প্রতিবেদনটিতে জানানো হয়েছে, শুক্রবারই হ্যাসপিলের বিরুদ্ধে আদালতে অনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে।

মঙ্গলবার নিউইয়র্ক স্থানীয় সময় বিকালে শহরের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশের রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও এর অন্যতম প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ওই ফ্ল্যাটে ফাহিম একাই থাকতেন। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে মঙ্গলবার জরুরি ৯১১ নম্বরে ফোন করেন তার বোন। এরপর পুলিশ এসে অ্যাপার্টমেন্টের সপ্তম তলা থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে। কোনও পেশাদার কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ।

প্রসঙ্গত,  মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বাংলাদেশি বাবা-মায়ের সংসারে জন্ম নেন ফাহিম সালেহ। জন্মের পরে পরিবারের সাথে নিউইয়র্কে চলে যান তিনি। সেখানেই তার বেড়ে ওঠা ও পড়াশোনা। পড়াশোনা শেষে ফাহিম সালেহ নিউইয়র্কেই বসবাস করতেন।

২০১৪ সালে ঢাকায় এসে প্রযুক্তি-ভিত্তিক বেশ কিছু ব্যবসার উদ্যোগ নিয়েছিলেন ফাহিম সালেহ। শুরুতে শুধুমাত্র পণ্য পরিবহন সার্ভিস নিয়ে কাজ করলেও পরবর্তীতে রাইড শেয়ারিং সেবা চালু করে পাঠাও।

বাংলাদেশে পাঠাও প্রতিষ্ঠায় ফাহিম সালেহ’র সাথে আরও দুজন ছিলেন। যাদের কাছে পরবর্তীতে ফাহিম তার কিছু শেয়ার বিক্রি করে দিয়ে নিউইয়র্কে ফিরে যান। তবে থেমে থাকেননি তিনি। এরপর ‘পাঠাও’ এর আদলে অন্য দেশে ব্যবসা প্রসারের চিন্তাভাবনা শুরু করেন ৩৩ বছর বয়সী এ প্রযুক্তি উদ্যোক্তা।

প্রবাস এর আরও খবর
লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ

রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

সর্বশেষ সংবাদ
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা
লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের দুই দিনের কর্মসূচি
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের দুই দিনের কর্মসূচি
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ
সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top