logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ‘হটলাইন’ চালু র‍্যাবের

সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ‘হটলাইন’ চালু র‍্যাবের

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২০, ১২:২০:০৩

ভয়ঙ্কর প্রতারক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত বহু মানুষ। এ অবস্থায় কেউ তার প্রতারণা বা নির্যাতনের শিকার হয়ে থাকলে তাদের আইনি সহায়তা দেবে র‌্যাব। এরই মধ্যে র‌্যাব সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানতে চেয়ে একটি হটলাইন চালু করেছে।

নিদিষ্ট কোনো অপরাধীর বিরুদ্ধে অভিযোগ জানতে চেয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর এ ধরনের হটলাইন চালুর ঘটনা দেশে এই প্রথম।

শুক্রবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানোর র‌্যাবের এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য- অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন। হটলাইন নম্বর- ০১৭৭৭৭২০২১১।

এছাড়াও rabhq.invest@gmail.com ই-মেইলে বহুমুখি এ প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে র‌্যাব।

করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসাপাতালে গত ৬ জুলাই অভিযান চালায় র‌্যাব। করোনার দুর্যোগকালীন এই সময়ে নমুনা সংগ্রহ করা হলেও টেস্ট না করে ফলাফল দেয়া, হাসপাতাল পরিচালনার সনদের মেয়াদউত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। পরের দিন হাসপাতালটির দুটি শাখা সিলগালা এবং সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযানের পর থেকে সাহেদ লাপাত্তা হয়ে যয়। একপর্যায়ে ঢাকা থেকে পালিয়ে সাতক্ষীরায় যায়। সেখানে থেকে সীমান্ত দিয়ে দেশত্যাগের চেষ্টা করেন। বুধবার ভোরে ভারতে পালানোর প্রস্তুতির সময় সাহেদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে নিয়ে উত্তরায় তার অফিসে তল্লাশি চালিয়ে বিপুল জাল টাকা জব্দ করা হয়।

সাহেদের মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি তদন্তের দায়িত্ব পেলে ওইদিনই তাকে হস্তান্তর করা হয়। বর্তমানে সাহেদ ও রিজেন্ট গ্রুপের এমডি পারভেজ ১০দিনের রিমান্ডে আছেন।

প্রতারক সাহেদ শুধু করোনা টেস্ট নিয়েই প্রতারণা করেননি তিনি বালু, পাথর, সিমেন্ট সাপ্লাইয়ের নামে অনেকের সঙ্গে প্রতারণা করেছেন। লাখ লাখ টাকা আটকে মানুষকে হয়রারি করেছেন। মন্ত্রী-এমপি, আমলা ও রাজনীতিকদের সঙ্গে তোলা নিজের ছবি ফেসবুকে পোস্ট করে নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরে সাহেদ বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাহেদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রতারণার অভিযোগে ৫৭টির মামলার সন্ধান পাওয়া গেছে।

জাতীয় এর আরও খবর
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ

দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার

সংরক্ষিত নারী আসন
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার

সংরক্ষিত নারী আসন
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার

সর্বশেষ সংবাদ
টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
এক মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
এক মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
সংরক্ষিত নারী আসন
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার
সংরক্ষিত নারী আসন
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার
আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
সিলেটে ৬ হাজার শিশুর প্রতীকি জন্মদিন পালন করলো ওয়ার্ল্ড ভিশন
সিলেটে ৬ হাজার শিশুর প্রতীকি জন্মদিন পালন করলো ওয়ার্ল্ড ভিশন
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে-এর বিজিএম এবং ইলেকশন ২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে-এর বিজিএম এবং ইলেকশন ২০২৬ অনুষ্ঠিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top