logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. সিলেট বিভাগে আরও ১২৭ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে আরও ১২৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২০, ১২:২৭:২৩

সিলেট বিভাগে দিনদিন ভয়ংকর হচ্ছে করোনাভাইরাস। সবশেষ বুধবার (৮ জুলাই) সিলেট বিভাগে নতুন করে আরও ১২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগের কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮১ জন।

এরমধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলায়। এ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট জেলায় ৩ হাজার ৪৩ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১৩৮ জন, হবিগঞ্জে ৬০৩ জন ও মৌলভীবাজারে ৮৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিলেট এমএজি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে সিলেট সদর উপজেলার ২৭ জন, কানাইঘাট উপজেলার একজন, গোয়াইনঘাট উপজেলার একজন, গোলাপগঞ্জ উপজেলার একজন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মৌলভীবাজারের একজন, কমলগঞ্জের একজন এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারের একজন রয়েছেন।

অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে ২০ জন সুনামগঞ্জ জেলার ও ১২ জন সিলেট জেলার বাসিন্দা।

আর সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, দোয়ারাবাজারে ৩ জন, ছাতকে ২ জন, দিরাইয়ে ২ জন, তাহিরপুরে ২ জন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন।

এদিকে, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বলেন, হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১৫ জন, নবীগঞ্জ উপজেলার ৬ জন, মাধবপুর উপজেলার ৩ জন, বাহুবল উপজেলার ২ জন, চুনারুঘাট উপজেলার ১ জন এবং বানিয়াচং উপজেলার ১ জন রয়েছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, মৌলভীবাজারে নতুন করে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার ২৩ জন, বড়লেখা উপজেলায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, কুলাউড়ার ২ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং রাজনগর উপজেলার ১ জন রয়েছেন।

অন্যদিকে, সিলেটের কানাইঘাটে আরও দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন। এরমধ্যে সিলেটে ৭৬, মৌলভীবাজারে ৬, সুনামগঞ্জে ৮ এবং হবিগঞ্জে ৬ জন।

আর সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৮২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৯১, সুনামগঞ্জে ৭৪৩, হবিগঞ্জে ৩১৩ এবং মৌলভীবাজারে ৩৩৫ জন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top