logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক হাফিজ মজির উদ্দিন আর নেই : দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক হাফিজ মজির উদ্দিন আর নেই : দাফন সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২০, ৬:৩৫:৫৫

স্টাফ রিপোর্টার :  যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের প্রবীন সংগঠক, বিশিষ্ট কমিউনিটি নেতা, লন্ডনস্থ বাংলাদেশ সেন্টারের অন‍্যতম প্রতিষ্ঠাতা সদস‍্য ও প্রাক্তন ভাইস-চেয়ারম‍্যান আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় সিলেট নগরীর নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি ৪ ছেলে, ৩ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাঘিরঘাট গ্রামে।

এদিকে, ঐদিন বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর মানিক পীর (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন সিলেট এর ইউ.কে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস‍্য ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে একজন প্রবাসী সংগঠক হিসেবে বিশেষ ভূমিকা পালন করায় বাংলাদেশ হাই কমিশন ও বাংলাদেশ সেন্টার কর্তৃক সম্মাননা লাভ করেন। তিনি লন্ডনের সাউথ ওডফোর্ডে স্বপরিবারে বসবাস করতেন।

বাংলা মিরর গ্রুপ, ইউ.কে’র শোক :

আলহাজ্ব হাফিজ মজির উদ্দিনের মৃত্যুতে বাংলা মিরর গ্রুপ, ইউ.কে’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

শোক বার্তায় ইংরেজি সাপ্তাহিক বাংলা মিরর, ব্রিটিশ-বাংলাদেশী হুজ’হু ও ইংরেজি অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক মো. আব্দুল করিম গনি বলেন, ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটিতে আলহাজ্ব হাফিজ মজির উদ্দিনের মতো একজন প্রথিতযশা ব্যক্তির শুন্যতা কিছুতেই পূরণ হবার নেই। তিনি মুক্তিযুদ্ধে যেমন প্রবাসীদের সংগঠিত করে  দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তেমনি প্রবাসীদের স্বার্থ রক্ষাসহ আজীবন সমাজ সেবামূলক কর্মকান্ডে অনন্য অবদান রেখে গেছেন।

তিনি এই মহান ব্যক্তিত্বের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

এদিকে, বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকেও হাফিজ মজির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

ইউ কে এর আরও খবর
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top