logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. ফরিদপুরে করোনায় মারা গেলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার

ফরিদপুরে করোনায় মারা গেলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার


প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২০, ৩:১৯:২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আমিনুল ইসলাম (৭০)। গতকাল মঙ্গলবার (২৬মে) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের বাড়ি ভাঙ্গা উপজেলার পৌর সদরের পশ্চিম হাশামদিয়া গ্রামে। স্ত্রী ও তিন মেয়ে রয়েছে তার। তাকে নিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সরকারি হিসেবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলো। যাদের মধ্যে অজ্ঞাত এক যুবক সহ আরো একজন প্রবীণ মুক্তিযোদ্ধা রয়েছেন।

আমিনুল ইসলামের ভাতিজা রাজিবুল হাসান বাবু বলেন, গত এক সপ্তাহেরও বেশি সময় তার চাচা করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন। এরপর উপজেলা হাসপাতালে গেলে তার করোনা পরীক্ষা করা হয়। করোনা ভাইরাস ধরা পরলে তাকে বাসাতে থেকেই চিকিৎসা নিতে পরামর্শ দেন ডাক্তার।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাচার শ্বাসকষ্ট বেড়ে যায়। অনেক চেষ্টার পর একটি অ্যাম্বুলেন্স জোগাড় করে রাত ১১টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে নেয়া হয়। পরে রাত ১২টা ১৫ মিনিটে মারা যান তিনি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে (ইনসেনটিভ কেয়ার ইউনিট) নিয়ে যাওয়া হয়েছিলো। কিন্তু ভেন্টিলেশনের (কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা) আগেই তিনি মারা যান।

ভাঙ্গার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহসিন ফকির জানান, গত ২৪ মে আমিনুল ইসলামের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রাতেই তার পজিটিভ রিপোর্ট আসে। পরে ২৫ মে ইদের দিনে তার বাড়িটি প্রশাসন লকডাউন করে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের দাফন করা হবে। তার পরিবারের অন্যান্যদের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। সাবেক এই মুক্তিযোদ্ধা কমান্ডার কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সেব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

এর আগে গত ১৯ মে মঙ্গলবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ৮০ বছর বয়সী এক প্রবীণ মুক্তিযোদ্ধা মারা যান। তার আগের দিন সোমবারে আলফাডাঙ্গা উপজেলার ভূমি অফিসের সামনে আনুমানিক ৩৭ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধারের পর শরীরের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার পর তারও কোভিড-১৯ ধরা পড়ে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top