logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. শুধু ব্রিটেনেই ২০ হাজার ছাড়াল মৃত্যু সংখ্যা

শুধু ব্রিটেনেই ২০ হাজার ছাড়াল মৃত্যু সংখ্যা

প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০, ১২:৩২:৩৭

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮১৩ জনের প্রাণ কেড়েছে করোনা। এর ফলে বিশ্বের পঞ্চম দেশ হিসাবে ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বলছে, যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন ৮১৩ কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৯ জনে।

দেশটির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্সে গত ১৭ মার্চ ব্রিটেনে করোনায় মৃত্যু ২০ হাজারের নিচে রাখতে পারলে সেটি হবে ভালো চিত্র বলে মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের মাত্র ৬ সপ্তাহের মধ্যে সেখানে করোনায় প্রাণহানির সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল।

ব্রিটেনের স্বাস্থ্য সমাজসেবা দফতর এক টুইট বার্তায় বলেছে, দেশে এখন পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার ৭৯২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৭৬০ জনের। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭৭ জন।

বিশ্বে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি ও ফ্রান্স এর আগেই করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়িয়ে গেছে। এবার এই তালিকায় যুক্ত হলো ব্রিটেন। তবে এখন পর্যন্ত সর্বাধিক ৫২ হাজার ২৪৩ জন মারা গেছেন শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৫৫ হাজার ৬৯৪ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৫৩২ জনের।

বিশ্বজুড়ে তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন কিংবা প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিশ্বের ৮০টিরও বেশি গবেষক দল ভ্যাকসিন ও প্রতিষেধক তৈরির চেষ্টা করছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে।

বৃহস্পতিবার ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করোনার একটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করেছেন। ভ্যাকসিনটি ৮০ শতাংশ সফল হবে বলে আশাপ্রকাশ করেছেন অক্সফোর্ড গবেষক দলের প্রধান সারা গিলবার্ট।

ইউ কে এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top