logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. গোলাপগঞ্জে ছেলের হাতে বাবা খুন, মা গুরুতর আহত

গোলাপগঞ্জে ছেলের হাতে বাবা খুন, মা গুরুতর আহত

প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২০, ৪:৪৭:২৯

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গাছ কাটতে নিষেধ করায় ছেলের হাতে থাকা দায়ের কোপে বাবা খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর মা।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই বাবার নাম আবদুল করিম (৬০)। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাঁর স্ত্রী মিনারা বেগম। তাঁদের ওপর হামলা চালিয়েছেন তাঁদের ছেলে রাহেল আহমদ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির সামনের কয়েকটি গাছ কাটতে যান রাহেল আহমদ। গাছ কাটতে নিষেধ করেন তাঁর বাবা আবদুল করিম ও মা মিনারা। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে রাহেল তাঁর মা ও বাবাকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবদুল করিমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মিনারা বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল করিম কাসিমী বলেন, গাছ কাটতে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে মা ও বাবাকে কুপিয়েছেন ছেলে। স্থানীয় লোকজন রাহেলকে আটকের চেষ্টা করলে তাঁদের ওপর হামলার চেষ্টা করেন তিনি। পরে তিনি পালিয়ে গেছেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আবদুল করিমের চার ছেলে। প্রত্যেকেই আলাদা থাকেন। শুক্রবার সকালে এক ছেলে রাহেল আহমদ বাড়ির সামনের কয়েকটি গাছ কাটতে গেলে মা ও বাবা নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাহেল তাঁদের ওপর হামলা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রাহেলকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সিলেট এর আরও খবর
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য

সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য

এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার

এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার

<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন</span> <br> ৭ম বারের সভাপতি মুকতাবিস উন নূর, সর্বাধিক ভোট পেয়ে ফের সম্পাদক সিরাজ

সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
৭ম বারের সভাপতি মুকতাবিস উন নূর, সর্বাধিক ভোট পেয়ে ফের সম্পাদক সিরাজ

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top